× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যক্তিগত গাড়িমুক্ত অলিম্পিক আয়োজনের পরিকল্পনা লস অ্যাঞ্জেলেসের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪ ২০:০৭ পিএম

আপডেট : ১১ আগস্ট ২০২৪ ২০:৪৬ পিএম

ব্যক্তিগত গাড়িমুক্ত অলিম্পিক আয়োজনের পরিকল্পনা লস অ্যাঞ্জেলেসের

পর্দা নামল ২০২৪ প্যারিস অলিম্পিকের। বেশ কিছু বিতর্ক থাকলেও নতুনত্ব আর ১০ হাজারের বেশি অ্যাথলেটের কলতানে মুখর ছিল প্যারিস। ৩৩তম আসর শেষ না হতেই আলোচনা ২০২৮ অলিম্পিক নিয়ে; যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। গ্রেটেস্ট শো অন আর্থ তথা ৩৪তম অলিম্পিক শুরু হতে এখনও চার বছর বাকি। তার আগেই মহাযজ্ঞের প্রস্তুতি নিতে শুরু করেছে আয়োজকরা। ২০২৮ অলিম্পিকের সময় যানজট নিরসনে ব্যক্তিগত গাড়িমুক্ত আসর আয়োজনের পরিকল্পনা করছে লস অ্যাঞ্জেলেস। এটি বাস্তবায়ন করতে দর্শকদের গণপরিবহনে অলিম্পিক ভেন্যুতে যেতে বাধ্য করবে তারা।

২০২৮ অলিম্পিকের পতাকা আনুষ্ঠানিকভাবে বুঝে নিয়েছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস। তিনি অলিম্পিক পতাকা গ্রহণ করা প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র। প্যারিসেই গত শনিবার এক সংবাদ সম্মেলনে ব্যাস বলেছেন, ‘শহরের প্রধানেরা চান লস অ্যাঞ্জেলেস অলিম্পিক কারমুক্ত হোক। আমরা গণপরিবহনে বিনিয়োগ করব এবং ইভেন্ট চলাকালে শহরবাসীকে করোনাকালের মতো দূরে থেকে (বাসায় বসে) কাজ করতে উৎসাহিত করব।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত গাড়ি না থাকার অর্থ হলো অলিম্পিক ভেন্যুতে যেতে আপনাকে গণপরিবহন ব্যবহার করতে হবে। সেটা নিশ্চিত করতে আমরা আমাদের পরিবহনব্যবস্থা আরও উন্নত করছি।’ ২০২৮ অলিম্পিকের সময় যানজট নিরসনে ৩ হাজারের বেশি বাস যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে ধার করতে হবে বলেও জানিয়েছেন ব্যাস। মূলত ৪০ বছর আগের আয়োজনের বিষয়টি মাথায় নিয়ে ২০২৮ অলিম্পিক আয়োজন করতে চান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা