× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তান সিরিজে খেলবেন সাকিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪ ১৯:৫১ পিএম

আপডেট : ১১ আগস্ট ২০২৪ ২০:০০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে  বাংলাদেশ দলের আগামী ১৭ আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু দেশে চলমান রাজনৈতিক অস্থিরতায় আগেই দেশ ছাড়বে টাইগাররা। নতুন সূচিতে সোমবার সকালে লাহোরে পৌঁছে যাবে। ১৬ আগস্ট পর্যন্ত গাদ্দাফি স্টেডিয়ামে চলবে অনুশীলন।

রবিবার (১১ আগস্ট) এক বিবৃতি দিয়ে পাকিস্তান সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এই সিরিজে দেশসেরা তারকা ক্রিকেটার সাকিবের খেলা নিয়ে শঙ্কা তৈরি হলেও, শেষ পর্যন্ত তাকে নিয়েই বাবর-রিজওয়ানদের বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট। ৩০ আগস্ট থেকে করাচিতে দ্বিতীয় টেস্ট। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা