× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়ায় এইচপির বিশাল জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪ ১২:০৭ পিএম

আপডেট : ১১ আগস্ট ২০২৪ ১২:১৭ পিএম

অস্ট্রেলিয়ায় এইচপির বিশাল জয়

অস্ট্রেলিয়ায় ৯ দলের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে শুভ সূচনা করেছে বাংলাদেশ এইচপি দল। নিজেদের প্রথম ম্যাচে মেলবোর্ন রেনেগেডস একাডেমিকে ৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আকবর আলির নেতৃত্বাধীন এইচপি দল।

রবিবার (১১ আগস্ট) ডারউইনের গার্ডেন্সে আগে ব্যাট করে পারভেজ হোসেন ইমনের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করে এইচপি। তিনে ব্যাট করতে নেমে ৪৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৯ রান করেন বাঁহাতি এই ব্যাটার। 

১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫.২ ওভারে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় মেলবোর্ন রেনেগেডস। এইচপির সেরা বোলার রিপন মন্ডল মাত্র ১২ রান দিয়ে নেন ৩ উইকেট। ২১ রানে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।

এদিন টস জিতে বাংলাদেশ এইচপিকে আগে ব্যাটিংয়ে পাঠায় মেলবোর্ন রেনেগেডস একাডেমি। ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু করেন তানজিদ হাসান তামিম। তবে দলীয় ১৯ রানের মাথায় বিদায় নেন তিনি। ৯ বলে ৪ বাউন্ডারিতে ১৭ রান করেন বাঁহাতি এই ব্যাটার। 

এরপর আরেক ওপেনার জিশান আলম ১০ ও চারে নামা আফিফ হোসেন ধ্রুব গোল্ডেন ডাক মারেন। ফলে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যাইয় এইচপিরা। সেখান থেকে আকবর আলিকে নিয়ে ৪৭ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন পারভেজ হোসেন ইমন। 

আকবর ১৮ বলে ২১ রান করে আউট হলেও আরেকপ্রান্তে অবিচল থাকেন ইমন। পঞ্চম উইকেটে শামীম পাটোয়ারির সঙ্গে ৫০ রানের জুটিতে দলকে শক্ত অবস্থায় নিয়ে যান। ইমন ৬৯ করে ফেরার পর শামীম পাটোয়ারির ২৫ বলে ২৫ ও আবু হায়দার রনি ৮ বলে ১৩ রান করে দলকে ১৭০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন। মেলবোর্ন রেনেগেডসের পক্ষে ৩ উইকেট নেন ম্যাট হেনিগ, ২ উইকেট নেন টাইলের পিয়ারসন, ১ টি শিকার হ্যারি ডিক্সনের। 

চ্যালেঞ্জিং পুঁজি নিয়ে শুরু থেকেই প্রতিপক্ষের উপর চেপে বসে বাংলাদেশ। রিপনের বোলিং তোপের সামনে যেন দাঁড়াতেই পারেননি রেনেগেডসের ব্যাটসমানরা। ২০ রানের ইনিংস পাননি কোনো ব্যাটসম্যান। দলটির হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন জশ ব্রাউন। ১৮ রান করেন মার্কাস হ্যারিস। রিপন ৩ ওভার বল ঘুরিয়ে মাত্র ১২ রান খরচায় শিকার করেন ৩ উইকেট। এছাড়া রাকিবুলও ২১ রানে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন আলিস আল ইসলাম ও আবু হায়দায় রনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা