× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এফএ কমিউনিটি শিল্ড

মৌসুমের প্রথম শিরোপা জিতল ম্যানসিটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪ ১১:১৯ এএম

আপডেট : ১১ আগস্ট ২০২৪ ১১:৩৯ এএম

মৌসুমের প্রথম শিরোপা জিতল ম্যানসিটি

ইংলিশ ক্লাব ফুটবলের নতুন মৌসুমের শুরুতেই রোমাঞ্চকর লড়াই। লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি। এফএ কমিউনিটি শিল্ডের শিরোপা নির্ধারণী নাটকীয় ফাইনাল ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও দারূণ প্রত্যাবর্তনে মৌসুমের প্রথম শিরোপা জিতল সিটিজেনরা।  

গেল মে মাসেই এরিক টেন হাগের ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে এফএ কাপের শিরোপা হেরেছিল ম্যানসিটি। নতুন মৌসুমের শুরুতেও সেই রেড ডেভিলদের সামনেই পড়ে লিগ চ্যাম্পিয়ন পেপ গার্দিওলার শিষ্যরা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে জয় নিশ্চিত করে সিটিজেন্সরা। 

ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই গোল করতে পারেনি। অপেক্ষাকৃত তরুণদের নিয়ে গড়া ম্যানসিটি অবশ্য এগিয়ে ছিল। ২৪তম মিনিটে জেমস ম্যাকাটের শট ফিরে আসে গোলবার থেকে। এরপর ৩০ মিনিটে নিজেদের সেরা সুযোগ মিস করে ম্যান ইউনাইটেড। আমাদ দিয়ালোর ভুলে গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল। 

বিরতির পর এসে গোলবারে হতাশ হয়েছে ম্যান ইউনাইটেড। ৭০ মিনিটে রেড ডেভিলসদের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডের শট ফিরে আসে গোলবার থেকে। আলেহান্দ্রো গার্নাচোর দুর্দান্ত এক পাস ফাঁকায় পেলেও গোল করতে পারেননি রাশফোর্ড। তবে ১২ মিনিট পরেই সেই ভুল পুষিয়ে দেন গার্নাচো। ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে বল পেয়ে ডিবক্সের ভেতর থেকেই নিচু শটে বল জালে জড়িয়ে দেন এই আর্জেন্টাইন। 

তবে লিড তারা উপভোগ করতে পেরেছে মোটে ৬ মিনিট। ৮৯ মিনিটে অস্কার ববের ক্রসে মাথা ছুঁইয়ে সমতা আনেন ম্যানসিটির বার্নাদো সিলভা। ১ মিনিট বাকি থাকতেই হারের মুখ থেকে ফিরে আসে পেপ গার্দিওলার শিষ্যরা। ৯০ মিনিটের পর কমিউনিটি শিল্ডের ম্যাচ সরাসরি গেল পেনাল্টিতে। এখানেও পিছিয়ে পড়ে ম্যানসিটি। 

নিজেদের প্রথম শটে ইউনাইটেডের ব্রুনো গোল পেলেও মিস করেন সিটির বার্নাদো সিলভা। তবে ইউনাইটেডের তৃতীয় শটে জেডন সাঞ্চোর মিস আর সিটির স্যাভিও গোল করলে ফেরে সমতা। শেষ পর্যন্ত সাডেন ডেথে গড়ায় পেনাল্টি। যেখানে ইউনাইটেডের জনি ইভান্স বল মারেন বাইরে। আর ম্যানুয়াল আকাঞ্জি পরের শটে গোল করে নিশ্চিত করেন সিটির এবারের মৌসুমে প্রথম শিরোপা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা