× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে কারণে ইংল্যান্ডের কোচ হতে চান না পন্টিং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ আগস্ট ২০২৪ ১৩:৩৭ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২৪ ১৪:০৭ পিএম

রিকি পন্টিং। সংগৃহীত ছবি

রিকি পন্টিং। সংগৃহীত ছবি

সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের কোচের পদ ছেড়ে দিয়েছেন ম্যাথু মট। ফলে ইংলিশদের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের কোচের পদ এখন শূন্য। মটের উত্তরসূরি কে হবেন তা এখনও নিশ্চিত নয়। তবে অনেকেরই নাম শোনা যাচ্ছে। সে তালিকায় আছেন ইংলিশদের চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার রিকি পন্টিংও।

যদিও পন্টিং জানিয়েছেন, এমন কোনো প্রস্তাব পাননি তিনি। সঙ্গে এও যুক্ত করেছেন, পেলেও সে প্রস্তাব গ্রহণ করবেন না। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়কের মতে, আন্তর্জাতিক ক্রিকেটে কোচিং করাতে অনেক সময় দিতে হয়। তার জন্য এ মুহূর্তে যা খুব কঠিন। বরং ফের আইপিএলে কোচিংয়ে ফিরতে চান তিনি।

শুক্রবার সংবাদমাধ্যমকে পন্টিং বলেন, ‘না, আমি কখনোই এটি (ইংল্যান্ডকে কোচিং) করার কথা ভাবব না। প্রকাশ্যেই বলছি, এ মুহূর্তে আমার জীবন যেমন, আন্তর্জাতিক চাকরি এলেই আমার জন্য নয়। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ে আরও অনেক বেশি সময় দিতে হয়। আমার অন্যান্য প্রতিশ্রুতিও আছে, টিভিতে কাজ করা এবং যে কাজগুলো করি, সেগুলোর ভারসাম্য রাখা, একই সঙ্গে বাড়িতে যথেষ্ট সময় থাকার চেষ্টা করছি, গত কয়েক বছরে যা খুব বেশি পারিনি। অন্যান্য আন্তর্জাতিক দলকে কোচিং করানো এক ব্যাপার, আর একজন অস্ট্রেলিয়ানের জন্য ইংল্যান্ডের কোচিং করানো সম্ভবত কিছুটা ভিন্ন ব্যাপার, কিন্তু এ মুহূর্তে আমি যথেষ্ট ব্যস্ত।’

এদিকে ইংল্যান্ডের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। কয়েক দিন আগেই সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘জানি তালিকায় আমার নাম আছে। কিন্তু আমাকে প্রস্তাব দেওয়া হয়নি। আমার মনে হয়, ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ হতে পারাটা যে কারও জন্য রোমাঞ্চকর হবে। কিন্তু এ পদের জন্য অনেক যোগ্য প্রার্থী আছে। ম্যাথু মট ভালো কাজ করেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা