× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইংল্যান্ডের নতুন কোচ লি কার্সলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ আগস্ট ২০২৪ ১১:১৭ এএম

আপডেট : ১০ আগস্ট ২০২৪ ১১:৩৫ এএম

ইংল্যান্ডের নতুন কোচ লি কার্সলি। সংগৃহীত ছবি

ইংল্যান্ডের নতুন কোচ লি কার্সলি। সংগৃহীত ছবি

প্রায় এক মাস খোঁজাখুঁজির পরও স্থায়ী কোনো কোচ নিয়োগ দিতে পারল না ইংল্যান্ড। দীর্ঘ মেয়াদের কোচের জন্যই তাদের এ সময় নেওয়া। আপাতত ভারপ্রাপ্ত কোচ দিয়ে কাজ চালিয়ে নেওয়ার সিদ্ধান্তই নিয়েছে ইংলিশরা। আর তার জন্য বেছে নেওয়া হয়েছে বয়সভিত্তিক দলের কোচ লি কার্সলিকে। শুক্রবার রাতে ইংল্যান্ড জাতীয় দলের অন্তর্বর্তী কোচ হিসেবে লির নাম ঘোষণা করেছে ফুটবল অ্যাসোসিয়েশন।

গত বছর কার্সলির অধীনে অনূর্ধ্ব-২১ ইউরো চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতেছিল ইংল্যান্ড। সে সাফল্যেরই পুরস্কার পেলেন লি। স্থায়ী কোচ নিয়োগের আগ পর্যন্ত থ্রি লায়ন্সদের দায়িত্ব পালন করবেন তিনি। গত মাসের মাঝামাঝি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেনের কাছে হেরে যায় ইংল্যান্ড। এ প্রতিযোগিতার আগের আসরেও ফাইনালে গিয়ে হারে দলটি। সেবার তাদের কাঁদিয়েছিল ইতালি। পরপর দুটি ফাইনাল হারের দুঃখ নিয়ে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান তখনকার কোচ গ্যারেথ সাউথগেট।

এবার তারই স্থলাভিষিক্ত হলেন কার্সলি। ভারপ্রাপ্ত কোচ হিসেবে লির প্রথম অ্যাসাইনমেন্ট উয়েফা নেশনস লিগ। দায়িত্ব নিতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন ৫০ বছর বয়সি এ কোচ। শুক্রবার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আন্তর্জাতিক ফুটবলের জন্য আমি কিছু পরিচিত খেলোয়াড় পাচ্ছি। এটা আমাকে দল পরিচালনায় সহায়তা করবে। এটা আমার জন্য সম্মান এবং গর্বের।’

২০২০ সাল থেকে ইংল্যান্ড ‍যুবদলের দায়িত্ব সামলাচ্ছেন কার্সলি। তার অধীনে খেলা কয়েকজন খেলোয়াড়ই আছেন জাতীয় দলে। জুডে বেলিংহাম, মার্কাস রাশফোর্ডরা আন্তর্জাতিক ফুটবলে উঠে এসেছেন তার হাত ধরেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা