× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাইলসের অলিম্পিক অধ্যায় শেষ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪ ২১:১৯ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৪ ২১:৪৮ পিএম

লাইলসের অলিম্পিক অধ্যায় শেষ

ঈশ্বরের মানসিকতা ছিল তার। বিশ্বাস করতেন, কোনো মুহূর্ত তার চেয়ে বড় নয়। মুহূর্ত তৈরিই হয় তার জন্য। প্যারিসে বিশাল স্বপ্ন নিয়ে অলিম্পিক জয়ের উদ্দেশ্যে পা রেখেছিলেন নোয়াহ লাইলস। ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের সঙ্গে ৪x১০০ মিটারে সোনা জিতে ‘ট্রেবল’ জয়ের স্বপ্ন দেখেছিলেন যুক্তরাষ্ট্রের তারকা এই স্প্রিন্টার। ১০০ মিটারে সোনা জয়ের পর সে পথেই ছিলেন। তবে বৃহস্পতিবার রাতে ২০০ মিটারে হোঁচট খেয়ে স্বপ্ন ভাঙে তার।

বৃহস্পতিবার রাতে ২০০ মিটারে ১৯.৭০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন তিনি। সোনা জিতেছেন বোতসোয়ানার লেতসিলে তেবেগো। পরবর্তীকালে ইনস্টাগ্রামে লাইলস লিখেছেন, ‘২০২৪ অলিম্পিকে আমার যাত্রা এখানেই শেষ। যেমন অলিম্পিকের স্বপ্ন আমি দেখেছি, এটা তেমন ছিল না, তবে অনেক আনন্দ পেয়েছি।’

লাইলসের এই পোস্টের অর্থ, ৪x১০০ মিটার রিলে দৌড়ে যুক্তরাষ্ট্রের হয়ে তিনি ট্র্যাকে নামবেন না। ২৭ বছর বয়সি এ স্প্রিন্টার করোনায় ভুগছেন। অসুস্থ অবস্থাতেই ২০০ মিটার দৌড়ে অংশ নেন তিনি। যুক্তরাষ্ট্রের ট্র্যাক ও ফিল্ডের বিবৃতিতে জানানো হয়, কর্মকর্তারা তার স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি দলের ভালো থাকা এবং সতীর্থদের নিরাপত্তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা