× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিস অলিম্পিক

ম্যারাথন সাঁতারে হাঙ্গেরির জয়জয়কার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪ ১৭:৪৬ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৪ ১৭:৪৭ পিএম

ম্যারাথন সাঁতারে হাঙ্গেরির জয়জয়কার। সংগৃহীত ছবি

ম্যারাথন সাঁতারে হাঙ্গেরির জয়জয়কার। সংগৃহীত ছবি

টোকিও অলিম্পিকে রুপা পেয়েছিলেন। এবার প্যারিসে সোনা জেতার আক্ষেপ মেটালেন হাঙ্গেরির ক্রিস্তফ রাসফস্কি। পুরুষদের ১০ কিলোমিটার ম্যারাথন সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ৬ দশমিক ৬ কিলোমিটার সীমারেখায় এগিয়ে গিয়েছিলেন, এরপর আর ফিরে তাকাননি। রাসফস্কির স্বদেশী ডেভিড বেতলেহেমও ছিলেন পোডিয়ামে, তিনি পেয়েছেন ব্রোঞ্জ। এবারের অলিম্পিকে প্রথম কোনো ব্যক্তিগত ইভেন্টে একই দেশের দুজন পদক পেলেন। তবে এই ইভেন্টে রুপা পেয়েছেন জার্মানির অলিভার ক্লেমেট।

রাসভস্কি এক ঘণ্টা ৫০ মিনিট ৫২ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন। অলিভার ক্লেমেটের চেয়ে মাত্র ২ দশমিক ১ সেকেন্ড এগিয়ে ছিলেন তিনি। 

সিন নদীতে এটিই ছিল এবারের অলিম্পিকের শেষ ইভেন্ট। এর আগে প্যারিসের এই নদীর দুষণ নিয়ে অনেক আলোচনা হয়েছিল। সেই সমস্যার  অবশ্য দ্রুতই সমাধান করে অলিম্পিক কমিটি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা