প্যারিস অলিম্পিক ২০২৪
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪ ১০:৩৯ এএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৪ ১১:১৬ এএম
সর্বকালের সেরা দৌড়বিদ উসাইন বোল্ট। ১০০ মিটার (৯.৫৮ সেকেন্ড), ২০০ মিটার (১৯.১৯ সেকেন্ড) ও ৪০০ মিটার (৩৬.৮৪ সেকেন্ড) রিলেতে বিশ্বরেকর্ড এখনও জ্যামাইকার এ কিংবদন্তির দখলে। অথচ প্যারিস অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নীরব দেশটির অ্যাথলেটরা। ১০০ মিটারে সর্বোচ্চ অর্জন রুপা। একমাত্র থম্পসনই দেশকে সম্মানিত করেছেন।
আজ শুক্রবার ৪*১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। এ ইভেন্টে নেই জ্যামাইকার কোনো অ্যাথলেট। দেশটির চার স্প্রিন্টারের দৌড় থামে নিজেদের হিটে চতুর্থ হয়ে। আকিম ব্ল্যাক, জেলানি ওয়াকার, জেহলানি গর্ডন ও কিশান থম্পসন মাত্র .০৬ সেকেন্ডের ব্যবধানে ৪*১০০ মিটার রিলে থেকে ছিটকে গেছেন।
এর আগে ২০২০ টোকিও অলিম্পিকেও এ ইভেন্টে পদক পায়নি ক্যারিবীয় দেশটি। তবে উসাইন বোল্টদের দলটি অন্তত ফাইনালের লড়াইয়ে অংশ নিতে পেরেছিল। পরে তারা স্প্রিন্ট শেষ করে চতুর্থ হয়ে। কিন্তু এবার তাদের ফাইনাল প্রতিযোগিতায়ও নামার সুযোগ নেই, এর আগে সবশেষ এমনটা হয়েছিল গ্রিসে অনুষ্ঠিত ২০০৪ অ্যাথেন্স অলিম্পিকে।