× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিস অলিম্পিক ২০২৪

দৌড়ে ছন্দহীন জ্যামাইকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪ ১০:৩৯ এএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৪ ১১:১৬ এএম

দৌড়ে ছন্দহীন জ্যামাইকা

সর্বকালের সেরা দৌড়বিদ উসাইন বোল্ট। ১০০ মিটার (৯.৫৮ সেকেন্ড), ২০০ মিটার (১৯.১৯ সেকেন্ড) ও ৪০০ মিটার (৩৬.৮৪ সেকেন্ড) রিলেতে বিশ্বরেকর্ড এখনও জ্যামাইকার এ কিংবদন্তির দখলে। অথচ প্যারিস অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নীরব দেশটির অ্যাথলেটরা। ১০০ মিটারে সর্বোচ্চ অর্জন রুপা। একমাত্র থম্পসনই দেশকে সম্মানিত করেছেন

আজ শুক্রবার ৪*১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। এ ইভেন্টে নেই জ্যামাইকার কোনো অ্যাথলেট। দেশটির চার স্প্রিন্টারের দৌড় থামে নিজেদের হিটে চতুর্থ হয়ে। আকিম ব্ল্যাক, জেলানি ওয়াকার, জেহলানি গর্ডন ও কিশান থম্পসন মাত্র .০৬ সেকেন্ডের ব্যবধানে ৪*১০০ মিটার রিলে থেকে ছিটকে গেছেন।

এর আগে ২০২০ টোকিও অলিম্পিকেও এ ইভেন্টে পদক পায়নি ক্যারিবীয় দেশটি। তবে উসাইন বোল্টদের দলটি অন্তত ফাইনালের লড়াইয়ে অংশ নিতে পেরেছিল। পরে তারা স্প্রিন্ট শেষ করে চতুর্থ হয়ে। কিন্তু এবার তাদের ফাইনাল প্রতিযোগিতায়ও নামার সুযোগ নেই, এর আগে সবশেষ এমনটা হয়েছিল গ্রিসে অনুষ্ঠিত ২০০৪ অ্যাথেন্স অলিম্পিকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা