প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪ ০০:০৬ এএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৪ ১০:৫৭ এএম
আবদুস সালাম মুর্শেদী। সংগৃহীত ছবি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে বৃহস্পতিবার রাতে এ সিদ্ধান্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বাফুফে।
সালাম মুর্শেদী ২০০৮ সাল থেকে সিনিয়র সহসভাপতি হিসেবে বাফুফেতে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া সাবেক এ ফুটবলার বাফুফে ফিন্যান্স কমিটি ও বাফুফে রেফারিজ কমিটির চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করেছেন।