× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীলঙ্কান স্পিনারের বিপক্ষে এবার আইসিসির নিয়ম ভঙ্গের অভিযোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪ ১৭:২৭ পিএম

শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমা। সংগৃহীত ছবি

শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমা। সংগৃহীত ছবি

গতকাল বুধবারই ভারতের বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জেতে শ্রীলঙ্কা। ২৭ বছরের দীর্ঘ অপেক্ষার পর প্রতিবেশিদের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দে মাতোয়ারা হয় পুরো দেশ। কিন্তু এর ঠিক একদিন পরই বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কান ক্রিকেট। দলটির বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমার বিরুদ্ধে দুর্নীতিবিরোধী নীতিমালার অন্তত ৩টি ধারা ভঙ্গের অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

জয়াবিক্রমার বিপক্ষে অবিলম্বে দুর্নীতি দমন ইউনিটকে রিপোর্ট প্রদান করতে বলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। অনুচ্ছেদ ২.৪.৪- এর আওতায় তার বিরুদ্ধে প্রথম অভিযোগ, আন্তর্জাতিক ম্যাচে ফিক্সিং করার প্রস্তাব পেয়ে কালক্ষেপণ না করে সেটি আইসিসিকে জানাতে ব্যর্থ হয়েছেন তিনি। দ্বিতীয় অভিযোগ, ২০২১ সালের লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) একজন জুয়ারির পক্ষ হয়ে অন্য এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের রাজি করানোর প্রস্তাব পেয়েও সেটি আইসিসিকে জানাতে ব্যর্থ হয়েছেন তিনি। তৃতীয় অভিযোগ, প্রস্তাব আসার ক্ষুদে বার্তাগুলো মুছে দিয়ে তদন্তে বাধা দেওয়া।

অভিযোগের পরিপ্রেক্ষিতে জয়াবিক্রমাকে জবাব দেওয়ার জন্য ৬ আগস্ট থেকে ১৪ দিন সময় বেধে দিয়েছে আইসিসি। ২৫ বছর বয়সী এই স্পিনারের আন্তর্জাতিক অভিষেক হয় ২০২১ সালে। বাংলাদেশের বিপক্ষে অভিষেকে ১১ উইকেট নেওয়ার জন্য লাইমলাইটে এসেছিলেন তিনি। কিন্তু গত দুই বছরে শ্রীলঙ্কার হয়ে কোনও ম্যাচ খেলতে পারেননি তিনি। সবশেষ ২০২২ সালের জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টি-টোয়েন্টিতে তার শেষ উপস্থিতি ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা