× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তান সফরে কি যাচ্ছেন সাকিব?

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪ ২০:২৮ পিএম

সাকিবের পাকিস্তান সফরে থাকা ঝুলতে অনিশ্চয়তায়— সংগৃহীত ছবি

সাকিবের পাকিস্তান সফরে থাকা ঝুলতে অনিশ্চয়তায়— সংগৃহীত ছবি

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও নিশ্চিত করেছিলেন, পাকিস্তান সফরে পাওয়া যাবে সাকিব আল হাসানকে। তবে টাইগার অলরাউন্ডারের সফর ঝুলছে অনিশ্চয়তায়। সাকিবের থাকা না থাকার ইস্যুতে পাল্টা দুটি প্রশ্নও উঠেছে, টেস্টের জন্য তিনি অ্যাভেইলেবল আছেন কি না এবং তাকে নির্বাচিত করা হচ্ছে কি না? তবে আসন্ন টেস্ট সিরিজে সাকিবকে পেতে বিসিবি যোগাযোগ করবে বলে জানিয়েছেন শাহরিয়ার নাফীস।

রাজনৈতিক পটপরিবর্তনের মাঝ দিয়ে যাওয়া বাংলাদেশে অস্থির অবস্থা বইছে ক্রীড়াঙ্গনেও। পরশু ‘ক্রিকেট সংগঠক’ নামে বেশ কয়েকটি ক্লাবের কর্মকর্তারা বিসিবিতে সুশাসনের দাবি তুলেছেন। আজ মিরপুরে সেনাবাহিনীকে টহল দিতেও দেখা গেছে। রাজনৈতিক স্লোগানও হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে বিলুপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের হয়ে নির্বাচিত প্রতিনিধি ছিলেন সাকিব। ছাত্রদের আন্দোলনের সঙ্গেও তিনি একাত্মতা জানাননি। উল্টো ‘দেশপ্রেম’ ইস্যুতে সাকিব পড়েছিলেন সমালোচনার মুখে। কানাডায় খেলতে নেমে লাঞ্ছিতও হয়েছিলেন টাইগার ক্রিকেটার। 

১৬ ডিসেম্বর পাকিস্তানে দুটি টেস্ট খেলতে যাবে নাজমুল হোসেন শান্তর দল। দেশের রাজনৈতিক টানাপড়েনের সময়েও গতকাল অনুশীলন করেছেন টেস্ট দলের রাডারে থাকা খেলোয়াড়রা। মিরপুরে শেষ সময়ের প্রস্তুতিতে উপস্থিত ছিলেন না সাকিব। তিনি এখন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলছেন। টেস্ট খেলতে চাওয়া সাকিব কবে নাগাদ দেশে ফিরবেন, এমন প্রশ্নের জবাবে গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্সের সহকারী ম্যানেজার নাফীস বলেন, ‘সাকিবের ১২ আগস্ট পর্যন্ত এনওসি আছে। ওনার ১৩ আগস্ট দেশে আসার কথা। আমাদের কাছে রিপোর্ট করার কথা। আজকে তার আরও দুই-তিনটা খেলা রয়েছে। তার সঙ্গে যোগাযোগ করব এবং তার প্ল্যানটা জানার চেষ্টা করব।’

এর আগে দিন তিনেক আগে বিসিবি নির্বাচক লিপু বলেছিলেন, সাকিব টেস্ট সিরিজে খেলবেন। ঢাকায় ফিরে হয়তো অনুশীলনও করবেন। তার আগে বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেছিলেন, সাকিব হয়তো দুবাই থেকেই পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন। শাহরিয়ার নাফীস বলেছেন, সাকিবের থাকা এবং না থাকার পুরো বিষয়টি নিশ্চিত করছে তার দলে থাকা-না থাকার ওপর।

নাফীস ইকবাল বলেছেন, ‘নির্বাচক প্যানেল কিন্তু এখনও পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা করেনি। বাংলাদেশের জন্য যখন উনারা দল ঘোষণা করবেন সে (সাকিব) যদি টিমে থাকে, তখন একরকম। যখন টিমে না থাকবে, তখন তো তার এনওসি লাগছে না। একটা প্রশ্ন হচ্ছে সাকিব অ্যাভেইলেবল আছেন কি না, আরেকটা প্রশ্ন হচ্ছে উনি সিলেক্টেড হচ্ছেন কি না। আমার মনে হয় সামগ্রিক পার্থক্যটা সবাই বুঝি। ওটার ওপর নির্ভর করে আমরা আমাদের কার্যক্রম সেভাবে পরিচালনা করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা