× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্নীতিতে জড়িত থাকায় নিষিদ্ধ আফগান ব্যাটার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪ ১৬:৪৫ পিএম

আফগানিস্তানের টপ-অর্ডার ব্যাটার ইহসানুল্লাহ জানাত। সংগৃহীত ছবি

আফগানিস্তানের টপ-অর্ডার ব্যাটার ইহসানুল্লাহ জানাত। সংগৃহীত ছবি

আফগানিস্তানের টপ-অর্ডার ব্যাটার ইহসানুল্লাহ জানাতকে দুর্নীতির জন্য পাঁচ বছরের জন্য ‘সকল ধরনের ক্রিকেট কার্যক্রম’ থেকে নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হয়। বুধবার বিষয়টি জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই বছরের শুরুতে কাবুল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরের সময় আইসিসির দুর্নীতিবিরোধী কোড লঙ্ঘন করেছেন বলে ইহসানুল্লাহকে এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানায় দেশটির ক্রিকেট বোর্ড। 

এসিবি এক বিবৃতিতে বলেছে, ‘আইসিসির দুর্নীতিবিরোধী কোডের ধারা ২.১.১ লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে জানাতকে। যার মধ্যে ছিল একটি নির্দিষ্ট ম্যাচের ফলাফল, অগ্রগতি, আচরণ বা অন্য কোনো দিক ঠিক করার প্রচেষ্টায় জড়িত থাকা। এই লঙ্ঘনের আলোকে তাকে সমস্ত ক্রিকেট-সম্পর্কিত কার্যকলাপ থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’ এসিবির শাস্তি মাথা পেতে নিয়ে জানাত অভিযোগ স্বীকার করেছেন এবং দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ইহসানুল্লাহ ছাড়াও আরও তিন ক্রিকেটার বর্তমানে সন্দেহের তালিকায় রয়েছেন। তাদের উপর তদন্ত করা হবে বলে জানিয়েছে এসিবি। যদিও এখন পর্যন্ত সেসব খেলোয়াড়দের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে, কাবুল প্রিমিয়ার লিগে শামশাদ ঈগলসের হয়ে খেলেছেন ইহসানুল্লাহ। চার ইনিংসে ১৮ গড়ে ও ১৫০ স্ট্রাইকরেটে ৭২ রান করেছিলেন তিনি। ফ্রাঞ্চাইজিটি পাঁচ খেলায় মাত্র একটি জয় নিয়ে ছয় দলের লিগে টেবিলের ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে। আন্তর্জাতিক আঙিনায় আফগানিস্তানের হয়ে তিন ফরম্যাটে ২০ ম্যাচ খেলেছেন ইহসানুল্লাহ। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেকের পর এই ফরম্যাটে আরও ১৫ ম্যাচ খেলেন তিনি। ২১ দশমিক ৯২ গড়ে যেখানে ৩০৭ রান করেন এই ব্যাটার। তিনটি টেস্ট খেলে ২২ গড়ে করেছেন ১১০ রান। একটি মাত্র টি-টোয়েন্টিতে ১৪ বলে ২০ রান আছে তার নামের পাশে। সেটিও ছিল ২০২২ সালের জুনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে। ওই ম্যাচটিই জাতীয় দলের হয়ে ইহসানুল্লাহর শেষ ম্যাচ ছিল।

ইহসানুল্লাহর উঠে আসা ক্রিকেটিও পরিবার থেকে। তার বড় ভাই নওরোজ মঙ্গল দেশটির আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম দিকে দেশের অন্যতম সেরা তারকা ছিলেন। সে সময় জাতীয় দলের অধিনায়কও ছিলেন নওরোজ। তার অধীনে ২০০৯ সালে ওয়ানডে বিশ্বকাপ খেলার মর্যাদা অর্জন করে। এরপর ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপেও যখন আফগানিস্তান খেলার জন্য যোগ্যতা অর্জন করে সেই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন নওরোজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা