× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের বিপক্ষে ফিরলেন নাসিম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪ ১২:২৫ পিএম

নাসিম শাহ। সংগৃহীত ছবি

নাসিম শাহ। সংগৃহীত ছবি

এ মাসেই বাংলাদেশের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে দুই টেস্ট খেলবে পাকিস্তান। এ উপলক্ষ্যে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পেসার নাসিম শাহ দলে ফিরেছেন ১৩ মাস পর। দলটির সহ অধিনায়ক হয়েছেন সৌদ শাকিল। 

ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের ধারাবাহিতা থাকায় ডাক পেয়েছেন ব্যাটার কামরান গুলাম, পেসার মোহাম্মদ আলী ও ব্যাটার মোহাম্মদ হুরাইরা। এই বছর অস্ট্রেলিয়া সফরে যাওয়া ইমাম উল হক, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী ও সাজিদ খানরা অবশ্য বাংলাদেশের বিপক্ষে সিরিজে জায়গা পাননি। চোটের সঙ্গে লড়াই করছেন পেসার হাসান আলী ও মোহাম্মদ ওয়াসিম।

পাকিস্তান দল অনুশীলন ক্যাম্প শুরু করবে ১১ আগস্ট থেকে। রাওয়ালপিন্ডিতে তাদের কোচিংয়ের দায়িত্বে থাকবেন অস্ট্রেলিয়ার জেসন গিলেস্পি। বাংলাদেশ দল ইমলামাবাদে পৌছাবে ১৭ আগস্ট। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে ২১ আগস্ট। তারপর ৩০ আগস্ট করাচিতে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। 

পাকিস্তান স্কোয়াড
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল (ফিটনেস সাপেক্ষে), আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সায়েম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) ও শাহীন শাহ আফ্রিদি। 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা