× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিস অলিম্পিক

স্পেনকে হারিয়ে ফাইনালে যুক্তরাষ্ট্রের সামনে ব্রাজিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪ ১১:৫৫ এএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৪ ১২:২২ পিএম

স্পেনকে হারিয়ে ফাইনালে যুক্তরাষ্ট্রের সামনে ব্রাজিলের মেয়েরা। সংগৃহীত ছবি

স্পেনকে হারিয়ে ফাইনালে যুক্তরাষ্ট্রের সামনে ব্রাজিলের মেয়েরা। সংগৃহীত ছবি

প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টে ব্রাজিলের একমাত্র প্রতিনিধি নারী দল। যারা কি না বিদায়ের ঝুঁকিতে পড়েছিল গ্রুপ পর্বেই। তিন ম্যাচের দুটিতে হেরে গ্রুপের তৃতীয় সেরা দলের কোঠায় কোয়ার্টার ফাইনালের টিকিট পায় ব্রাজিলের মেয়েরা। সেই দলটাই এখন ফাইনালে। যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী রেকর্ড চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের মেয়েরা।

মঙ্গলবার রাতে সেমিফাইনালে দাপুটে পারফরম্যান্স উপহার দিয়েছেন ব্রাজিলের মেয়েরা। মার্শেইতে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ৪-২ ব্যবধানে উড়িয়ে ফাইনালে উঠেছে সেলেকাওরা। এ জয়ে পদক নিশ্চিত হয়ে গেল তাদের। একই সঙ্গে স্বর্ণপদক জয়ের জোর সম্ভাবনা জাগাল ল্যাটিন আমেরিকান জায়ান্টরা।

আগামী শনিবার স্বর্ণপদকের লড়াইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। অলিম্পিক গেমসে এ নিয়ে তৃতীয় ফাইনাল খেলতে যাচ্ছে সেলেকাওরা। তাদের সামনে এখন প্রথম স্বর্ণপদক জয়ের আরেকটা সুযাগ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফাইনালটা তাদের জন্য প্রতিশোধের উপলক্ষও বটে।

এর আগে দুবারই ফাইনালে যুক্তরাষ্ট্রের মেয়েদের কাছে হেরেছিল ব্রাজিল। ২০০৪ ও ২০০৮ অলিম্পিকের ফাইনালে সেলেকাওদের হারিয়ে স্বর্ণপদক জিতেছিল যুক্তরাষ্ট্র। প্রতিযোগিতার এ ইভেন্ট থেকে মোট চারটি স্বর্ণপদকের স্বাদ পেয়েছে দেশটি। ব্রাজিলের দুটি ফাইনালেই মাঠে ছিলেন কিংবদন্তি ফুটবলার মার্তা।

এবার শেষবারের মতো অলিম্পিক খেলতে এসেছেন ৩৮ বছর বয়সি মার্তা। অথচ গ্রুপ পর্বের শেষ ম্যাচে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন তিনি। পাশাপাশি পরের দুই ম্যাচে নিষিদ্ধ হয়েছেন মার্তা। সবকিছু ঠিক থাকলে ফাইনালে ফিরছেন তিনি। স্বর্ণপদক জিতে অবসরে যাওয়ার স্বপ্ন তার।

দ্বিতীয় সেমিফাইনালে এদিন ছয় মিনিটে আইরিন পারেদেসের আত্মঘাতী গোলে লিড নেয় ব্রাজিল। প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গাবি পোর্তিলহি। ৭১ মিনিটে ব্যবধান ৩-০ করেন আদ্রিয়ানা। ৮৫ মিনিটে কিছুটা লড়াইয়ের সম্ভাবনা জাগায় যুক্তরাষ্ট্র। একটি গোলের শোধ দেন সালমা পারাউয়েলো।

তবে ছয় মিনিট পরই তাদের ফেরার সম্ভাবনা ব্রাজিলের কেরোলিনের গোলে শেষ হয়ে যায় (৪-১)। ইনজুরি টাইমের ১২ মিনিটে সান্ত্বনার দ্বিতীয় গোলটি করেন সালমা। স্পেন এখন ব্রোঞ্জের লড়াইয়ে নামবে জার্মানির সঙ্গে। গতকাল রাতে প্রথম সেমিফাইনালে জার্মানদের ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা