× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জার্মানির বর্ষসেরা ক্রুস-জাভি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪ ২০:৪৪ পিএম

জার্মানির বর্ষসেরা ক্রুস-জাভি

ইউরো জিততেই অবসর ভেঙে জার্মানির জাতীয় দলে ফিরেছিলেন টনি ক্রুস। তবে ঘরের মাঠের আসরে জার্মান কিংবদন্তির সেই আশা পূরণ হয়নি। দলীয়ভাবে না হলেও এবার ব্যক্তিগত পারফর‌ম্যান্সের স্বীকৃতি পেয়েছেন ক্রুস। ২০২৩-২৪ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন সদ্য সাবেক হওয়া রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার। জার্মানির ক্রীড়া সাংবাদিকদের সংগঠন ও ফুটবল ম্যাগাজিন কিকারের যৌথ আয়োজনের এই পুরস্কারটি দ্বিতীয়বারের মতো পেয়েছেন ক্রুস। এর আগে ২০১৮ সালেও বর্ষসেরার মুকুট জুটেছিল তার ভাগ্যে।

ইউরো জয়ের স্বপ্ন স্পেনের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে শেষ হলেও রিয়াল মাদ্রিদের হয়ে স্বপ্নের মতো এক সময় কাটিয়েছেন ক্রুস। লস ব্লাঙ্কোসদের হয়ে চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার লিগ ও লা লিগা জিতেছেন ক্রুস। অবসর নেওয়ার পর যার স্বীকৃতি পেলেন তিনি। বর্ষসেরার খেলোয়াড় হওয়ার পথে ক্রুস পেছনে ফেলেছেন বেয়ার লেভারকুসেনের দুই ফুটবলার ফ্লোরিয়ান উইর্টজ ও গ্রানিত জাকাকে। তার ২৮৫ ভোটের বিপরীতে জার্মানির ফরোয়ার্ড ফ্লোরিয়ান পেয়েছেন ২৪৬ ভোট আর সুইজ্যারল্যান্ডের মিডফিল্ডার জাকা পেয়েছেন ৬৬ ভোট।

অন্যদিকে জার্মানির বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন জাভি আলোনসো। বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্ব গুঁড়িয়ে দিয়ে লেভারকুসেনকে প্রথমবারের মতো বুন্দেসলিগা জিতিয়েছেন স্প্যানিশ কোচ। জাভির ৫০৩ ভোটের বিপরীতে হেইডেনহেইমের কোচ ফ্রাঙ্ক স্মিট ৫০ আর স্টুটগার্টের কোচ সেবাস্টিয়ান হোনেস পেয়েছেন ৪২ ভোট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা