× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির বাড়িতে হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪ ১৯:০৬ পিএম

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বাড়িতে হামলা। সংগৃহীত ছবি

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বাড়িতে হামলা। সংগৃহীত ছবি

ক্লাব ফুটবলের বেশিরভাগ সময় লিওনেল মেসি কাটিয়েছেন স্প্যানিশ লা লিগার ক্লাব বার্সেলোনায়। ব্যক্তিগত প্রায় সব অর্জনই এসেছে কাতালানদের জার্সিতে। স্পেন ছিল তার দ্বিতীয় বাড়ির মতো। দেশটির ইবিজায় রয়েছে মেসির একটি বাড়িও। ‘ইবিজা ম্যানশন’ নামের সেই বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। পরিবেশবিষয়ক আন্দোলনকারীরা মেসির ১১ মিলিয়ন ইউরো সমমূল্যের বাড়িটি ‘পরিবেশদূষণে সহায়ক’ বলে দাবি করেছেন।

আন্দোলনকারীদের সংগঠন ‘ফিউচারো ভেজেটাল’ চলতি সপ্তাহের শুরুর দিকেই মেসির স্পেনের বাড়িতে ভাঙচুর চালায় বলে জানিয়েছে যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যম। এমনকি ওই বাড়ির দেয়ালে লাল-কালো রঙে প্রতিবাদী স্লোগান লিখে দেয় তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে দেখা যায়, সংগঠনটির দুই সদস্য একটি ব্যানার নিয়ে সেখানে দাঁড়িয়ে আছেন। যেখানে লেখা ছিল, ‘বিশ্বকে বাঁচান, ধনীদের প্রতিরোধ করুন এবং পুলিশ সরিয়ে নিন।’ আন্দোলনকারীদের মতে, সরকারের নীতিমালা জলবায়ুজনিত সংকট বাড়িয়ে তুলছে।

পরিবেশ আন্দোলনকারীদের সংগঠনটি নিজেদের এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে জানায়, ‘আমরা মেসির (লিওনেল) অবৈধ ইবিজার বাড়িতে রঙ মাখিয়েছি। বাড়িটি অবৈধ উপায়ে নির্মাণ করা হয়েছে, বাড়িটি তৈরি করতে ১১ মিলিয়ন ইউরোরও বেশি অর্থ ব্যয় করেছেন মেসি। বাড়ি নির্মাণের সময় ২-৪ মানুষও নিহত হয় এবং নির্মাণসংক্রান্ত কাজের কারণে তাপপ্রবাহ বেড়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা