× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিএসজিতে পাড়ি জমালেন পর্তুগালের নেভেস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪ ১৬:০৩ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২৪ ২২:৩৬ পিএম

পিএসজিতে পাড়ি জমালেন পর্তুগালের নেভেস

বেনফিকার যুব দলের হয়ে ক্যারিয়ারের শুরু। গত বছরের জানুয়ারিতে মূল দলে সুযোগ পান জোয়াও নেভেস৷ এরপর দ্রুতই তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। কিন্তু নিজ দেশের ক্লাবটির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক চুকিয়ে ফেললেন পর্তুগিজ এই মিডফিল্ডার৷ তিনি এবার নাম লেখালেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি)। 

 সোমবার পিএসজি ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। প্যারিসের দলটির সঙ্গে নেভেসের চুক্তি হয়েছে পাঁচ বছরের। এই পর্তুগিজ মিডফিল্ডারের জন্য প্রায় ৬ কোটি পাউন্ড ব্যয় করেছে ফরাসি জায়ান্টরা। 

২০১৬ সালে মাত্র ১২ বছর বয়সে বেনফিকার যুব দলের হয়ে ক্যারিয়ার শুরু করেন নেভেস। এরপর মূল দলে সুযোগ পেয়ে ৭৫টি ম্যাচ খেলেন। ক্লাবটিতে প্রায় অপরিহার্য হয়ে ওঠার পর তিনি পিএসজিতে যোগদানের সিদ্ধান্ত নিলেন।

পর্তুগাল জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছেন নেভেস। সবশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচে মাঠে নেমেছিলেন। এবার নিজেকে প্রমাণের জন্য নতুন চ্যালেঞ্জ নিলেন এই মিডফিল্ডার।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা