× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেছাল বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪ ১৩:১৬ পিএম

পেছাল বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর

শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই ক্রিকেটাঙ্গনে ঘুরছে নানা প্রশ্ন। বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনসহ ক্রিকেটে সম্পৃক্ত আওয়ামী লীগের অন্যদের বিষয় কী হবে সেটা নিয়ে চলচে আলোচনা। এদিকে ক্ষমতার পালাবদলের পর দেশজুড়ে চলা ব্যাপক সহিংসতা, অরাজকতা ও চরম অনিশ্চিত পরিবেশে বাংলাদেশ 'এ' দল নির্ধারিত সময়ে পাকিস্তান সফরে যেতে পারছে না। 

সোমবার (৫ আগস্ট) মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন বার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সকাল ১০টায় ইসলামাবাদ যাওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতার কারণে অন্তত দুই দিনের জন্য পিছিয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর। এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কথা জানিয়েছে বিসিবি।

সফরে দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল। ১০ আগস্ট মাঠে গড়ানোর কথা প্রথম চার দিনের ম্যাচ। এরপর ১৭ আগস্ট শুরু হবে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ। এরপর ২৩, ২৫ ও ২৭ আগস্ট মাঠে গড়াবে তিন ওয়ানডে। সিরিজের সব ম্যাচ আয়োজিত হবে ইসলামাবাদে। 

সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, মুমিনুল হকের সঙ্গে টেস্ট দলে নিয়মিত শাহাদাৎ হোসেন দীপু, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়দের যাওয়ার কথা রয়েছে ‘এ’ দলের হয়ে। এখন এই সফরে তো বটেই, চলতি মাসের মাঝামাঝিতে জাতীয় দলের পাকিস্তান সফরও অনেকটা অনিশ্চিত।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা