× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিস অলিম্পিক

অলিম্পিকের দ্রুততম মানবী আলফ্রেডের ইতিহাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪ ১৩:২৬ পিএম

অলিম্পিকের দ্রুততম মানবী আলফ্রেডের ইতিহাস

প্যারিসের অ্যাথলেটিকস ট্র‍্যাকে গতির ঝড় তুলে সোনার পদক জিতেছেন জুলিয়ান আলফ্রেড। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে মাত্র ১০.৭২ সেকেন্ড সময় নিয়ে সেরার মুকুট অর্জন করেছেন তিনি। এর মাধ্যমে অলিম্পিকের যেকোনো ইভেন্টে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সেন্ট লুসিয়াকে প্রথম পদক এনে দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ২৩ বছর বয়সি এই অ্যাথলেট। 

জামাইকার হয়ে দুবার অলিম্পিকে স্বর্ণজয়ী শেলি–অ্যান ফ্রেজার–প্রাইস সেমিফাইনাল থেকেই সরে দাঁড়ানোয় মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ফেবারিটের তকমাটা পেয়ে গিয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন শা’কারি রিচার্ডসন। কিন্তু স্তাদ দু ফ্রান্সে বৃষ্টিভেজা ১০০ মিটার স্প্রিন্টে সবাইকে চমকে দিয়ে  সোনা জিতেছেন আলফ্রেড। 

অবশ্য সেমিফাইনালে রিচার্ডসনকে হারিয়েই প্রথম হন তিনি। ফাইনালে এসেও নিজের দাপট ধরে রাখেন ২৩ বছর বয়সী এই অ্যাথলেট। ১০.৭২ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের দ্রুততম মানবী হলেন আলফ্রেড। যা জাতীয় রেকর্ডও বটে। ১০.৮৭ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের শা’কারি রিচার্ডসন। ১০.৯২ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন আরেক মার্কিন স্প্রিন্টার মেলিসা জেফারসন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা