× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি

বাংলা টাইগার্সের হারের দিনেও বিবর্ণ সাকিব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪ ১২:৫২ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৪ ১২:৫৭ পিএম

বাংলা টাইগার্সের হারের দিনেও বিবর্ণ সাকিব

সাম্প্রতিক সময়টা ভালো কাটছে না। সাকিব আল হাসানের মাঠের পারফরম্যান্সেও যেন মরীচিকা ধরেছে। যুক্তরাষ্ট্রের মেজর লিগের পর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টেও আলো ছড়াতে ব্যর্থ হচ্ছেন এই অলরাউন্ডার। সবশেষ ম্যাচে ব্রাম্পটন ওলভসের বিপক্ষে ৮ উইকেটে হারের ম্যাচেও ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছেন টাইগার পোস্টারবয়। 

শনিবার (৩ আগস্ট) রাতে ব্রাম্পটনে গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে আগে ব্যাট করে ১৩ ওভারে মাত্র ৭৯ রানে অলআউট হয়ে যায় বাংলা টাইগার্স মিসিসাগা। জবাব দিতে নেমে ৫২ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় তুলে নেয় ব্রাম্পটন ওলভস।

সাকিব ব্যাট হাতে রান পাননি, ৬ বলে করেছেন মাত্র ৪ রান। এ নিয়ে শেষ পাঁচ ম্যাচে এক ইনিংসে ২৪ রান বাদে বাকি চার ম্যাচে দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে ব্যর্থ হলেন টাইগার্স অধিনায়ক। সাকিব এদিন বোলিংয়েই আসেননি সাহস করে। 

বাংলা টাইগার্সের দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই এবং রহমানউল্লাহ গুরবাজ ডাক মেরে সাজঘরে ফিরে যান। এরপর দুই অঙ্কের রান ছুঁতে পেরেছেন কেবল ৩ জন। ১৭ বলে ১৯ রানের ইনিংস খেলেন ইফতিখার আহমেদ। শেষ ব্যাটার হিসেবে ব্যাট করতে নেমে টাইগার পেসার শরিফুল ইসলাম ৪ বলে ২ ছক্কায় ১২ রানের ইনিংস খেলেন। নামিবিয়ার ডেভিড উইজ ৯ বলে করেন ১০ রান। 

ছোট পুঁজির বিপক্ষে জবাব দিতে নামা ব্রাম্পটনের ওপেনার ডেভিড ওয়ার্নার ৩৩ বলে ৪৪ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। এ ছাড়া ১৫ বলে অপরাজিত ২৩ রান করেন বিয়াউ ওয়েবস্টার। ফলে ৫২ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় তুলে নেয় ব্রাম্পটন। শরিফুল ইসলাম ৩ ওভার বল করে ২৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা