× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিস অলিম্পিক

কে হচ্ছেন দ্রুততম মানব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪ ১১:১৩ এএম

কে হচ্ছেন দ্রুততম মানব

অ্যাথলেটিক্সে ১০০ মিটারে উসাইন বোল্টের দাপটের আগে এ ইভেন্টে আধিপত্য ছিল মার্কিন স্প্রিন্টারদের। মাঝে গ্রেট ব্রিটেনের লিনফোর্ড ক্রিস্টি আর গত অলিম্পিকে ইতালিয়ান স্প্রিন্টারের স্বর্ণ ছিল। তবে এবার প্যারিস অলিম্পিক গেমস দিয়ে ফের মার্কিন শ্রেষ্ঠত্ব ফিরিয়ে আনতে চান নোয়াহ লাইলস। মার্কিন অ্যাথলেট ঘোষণা দিয়েই রেখেছেন, ‘আমিইতো দ্রুততম মানব। সে হিসেবেই তো থাকতে চাই।’ 

২৬ বছর বয়সি এ অ্যাথলেটের এ হুঙ্কারের নেপথ্য গত বছরের বিশ্ব অ্যাথলেটিক্সে তিন স্বর্ণ জয়। সেখানে তিনি শুধু ১০০ মিটার জিতে দ্রুততম মানবই হননি। একই সঙ্গে ২০০ মিটার স্প্রিন্ট এবং ১০০ মিটার রিলেতেও স্বর্ণপদক গলায় তোলেন। তাই এবার প্যারিসেও এ তিন ইভেন্টে সেরা হওয়ার ঘোষণা দিয়েছেন। এটি করতে পারলে উসাইন বোল্টের পর দ্বিতীয় স্প্রিন্টার হিসেবে অলিম্পিকে এই তিন ইভেন্টে স্বর্ণ জেতা হবে তার।

তবে আজ রাতে শুরু হওয়া দ্রুততম মানব খোঁজার মিশনে মার্কিন তারকার জন্য বাগড়া হতে পারেন মার্সেল জ্যাকবস। জ্যামাইকান অ্যাথলেট কিশানে থমসনও আছেন সোনার দৌড়ে। প্যারিসের স্তাদে দে ফ্রান্সের ট্রাকও প্রস্তুত। আজ রবিবার রাতেই ১০০ মিটারের সেমিফাইনাল, কয়েকঘণ্টা পর অনুষ্ঠিত হবে ফাইনাল। জানা যাবে, বিশ্বের বর্তমান দ্রুততম মানবের নাম।

প্যারিস অলিম্পিকে এদিন খোঁজা হবে দ্রুততম মানবীকেও। নারীদের ১০০ মিটার দৌড়ের ফাইনালও একই দিনে। এ ইভেন্টে ক্রীড়ামোদীদের চোখ রাখছেন শা’কারি রিচার্ডসন আর শেলি অ্যান ফ্রেজার প্রাইসের দিকে। প্যারিস অলিম্পিকের রানী হতে আটঘাট বেঁধেই নামবেন যুক্তরাষ্ট্রের তারকা দৌড়বিদ শা’কারি। আর ক্যারিয়ারের শেষ অলিম্পিকটা সোনায় মোড়াতে মরিয়া হয়ে আছেন জ্যামাইকার শেলি-অ্যান ফ্র্যাজার-প্রাইসও। টোকিও অলিম্পিকের ১০০ মিটারে স্বর্ণজয়ী এলাইন থম্পসন-হেরাহ নেই এবারের অলিম্পিকে। জাপানের মাটিতে রৌপ্য জেতা ফ্র্যাজার-ফ্রাইস জ্যামাইকার আভিজাত্য ধরে রাখতে আদাজল খেয়ে যে নামবেন, তাতে কোনো সন্দেহনেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা