× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ানডেতে ৮০০০ রানের ক্লাবে তামিম

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২২ ১৬:১২ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২২ ১৬:২৫ পিএম

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করছেন তামিম ইকবাল। ছবি সংগৃহীত

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করছেন তামিম ইকবাল। ছবি সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে টাইগার অধিনায়ক তামিম ইকবাল ৮০০০ রানের ক্লাবে জায়গা করে নিয়েছেন। তিনি প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ওয়ানডেতে এ মাইলফলক স্পর্শ করলেন। একই দিন তামিম পূর্ণ করেছেন ক্যারিয়ারের ৫৪তম হাফ সেঞ্চুরি। 

হারারেতে এ রেকর্ড গড়ার পর ৬২ রানে অবশ্য ফিরেছেন সাজঘরে। দলীয় ১১৯ রানে তামিমের উইকেট পতনের মধ্য দিয়ে টাইগাররা প্রথম উইকেট হারান। 

অনন্য এ কীর্তি গড়তে তামিমকে খেলতে হয়েছে ২২৯টি ম্যাচ ও ২২৭টি ইনিংস। রেকর্ড স্পর্শ করতে বাঁহাতি ওপেনার হাঁকিয়েছেন ১৪টি শতক। 

ওয়ানডে ক্রিকেটে সব চেয়ে কম ম্যাচ খেলে ৮০০০ রানের ক্লাবে পৌঁছান ভারতের বিরাট কোহলি। এ জন্য কোহলিকে খেলতে হয় ১৭৫ ইনিংস।

ব্যাট হাতে সময়টা দুর্দান্ত যাচ্ছে তামিমের। সর্বশেষ ওয়ানডে সিরিজে হয়েছেন সিরিজ সেরা। 

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে তামিমের অর্ধশতক জিম্বাবুয়ের বিপক্ষে বড় সংগ্রহের ভীত গড়ে দিয়েছে। ৩১ ওভার শেষে টাইগারদের রান এক উইকেট হারিয়ে ১৫৩।

প্রবা/আরএম/সাদিক

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা