× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়ন্স ট্রফি বাজেট ৮২২ কোটি টাকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৪ ২১:১২ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফি বাজেট ৮২২ কোটি টাকা

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মিনি বিশ্বকাপ’খ্যাত এই টুর্নামেন্টের বাজেট অনুমোদন দিয়েছে আইসিসি। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ৭ কোটি ডলার অনুমোদন দিচ্ছে বিশ্বক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৮২২ কোটি ৩ লাখ ৩৮ হাজার টাকা প্রায়।

পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইসিসির অর্থ এবং বাণিজ্যিক কমিটির সভায় এই অর্থ অনুমোদন দেওয়া হয়। সেই সভাটি অবশ্য পরিচালনা করেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ। সূত্র জানিয়েছে, আগামী ফেব্রুয়ারি-মার্চের এই আসরের জন্য ৭ কোটি ডলার ছাড়াও ‘অতিরিক্ত খরচ’ হিসেবে ৪৫ লাখ ডলার রিজার্ভে রাখা হয়েছে।

সেই সভায় ‘অতিরিক্ত বাজেট’ রাখার কারণও ব্যাখ্যা করেছে আইসিসি। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যেতে চায় না ভারত। যদি কূটনৈতিক কারণে ভারত শেষ পর্যন্ত পাকিস্তান না যায় তাহলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে আয়োজকদের। সেক্ষেত্রে অন্য কোনো দেশে ভারতের ম্যাচগুলো পরিচালনা করার কথা জানাবে আইসিসি। তখন যে অর্থ খরচ হবে সেটি অতিরিক্ত বাজেট থেকে দেওয়া হবে। 

পিসিবি অবশ্য যৌথ আয়োজক হিসেবে কাউকে চায় না। তাদের চাওয়া ভারত যেন অন্যান্য দেশের মতোই পাকিস্তানে খেলতে যায়। আসরে স্বাগতিক পাকিস্তান ছাড়াও গত ওয়ানডে বিশ্বকাপের সেরা সাত দল অংশগ্রহণ করবে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা