× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘অপছন্দের’ খেলায়ও গর্বিত মারে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৪ ২০:০১ পিএম

ক্যারিয়ারের শেষটা অলিম্পিকে টেনেছেন বিগ ফোরের অন্যতম মারে— সংগৃহীত ছবি

ক্যারিয়ারের শেষটা অলিম্পিকে টেনেছেন বিগ ফোরের অন্যতম মারে— সংগৃহীত ছবি

বিদায়ের ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন অ্যান্ডি মারে। শেষদিকে ইনজুরিও সমর্থন করেনি। গতবছরটা তাই টেনিস কোর্টের বাইরেই কাটিয়েছেন। সিঙ্গেলসের বদলে ডাবলস খেলে কাটিয়েছেন এবছর। এবার প্যারিস অলিম্পিকে শেষটাও বলে দিলেন। তিনবারের গ্র্যান্ড স্লামজয়ী বহু অর্জনের পরও সামাজিক মাধ্যমে বলেছেন, ‘টেনিসটা এমনিতেও কখনোই পছন্দ করিনি।’

টেনিসের ‘বিগ ফোরের’ অন্যতম নক্ষত্র যদিও শেষবেলায় হেসেছেন। যেভাবে শেষটা টানতে চেয়েছিলেন, করেছেন সেভাবেই। প্যারিসে ছেলেদের দ্বৈতে হেরে যান ব্রিটিশ তারকা। ডাবলসের কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিৎজ ও টমি পলের কাছে সরাসরি ৬-২, ৬-৪ গেমে হেরে যান মারে ও ড্যান ইভানস। তবুও খুশি মারে।

বিদায়ী বার্তায় অলিম্পিকে প্রথম খেলোয়াড় হিসেবে দুটি সোনাজয়ী বলেছেন, ‘ক্যারিয়ার, অর্জন এবং খেলাটিতে অবদান রাখতে পেরে আমি গর্বিত। অবশ্যই এটা আবেগের। শেষবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচে খেললাম। তবে এখন সত্যিই খুশি। যেভাবে শেষ হয়েছে তাতে আমি খুশি। ভালো লাগছে যে অলিম্পিকে নিজের ইচ্ছা অনুযায়ী শেষ করতে পেরেছি। (চোটের কারণে) গত কয়েক বছরে কোনো নিশ্চয়তা ছিল না।’

২০০৫ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন মারে। ১০০১ টি একক ম্যাচ খেলেছেন। সঙ্গে অনেক ডাবলস তো রয়েছেই। ক্যারিয়ারে ৪৬টি এটিপি টাইটেলস আছে মারের নামের পাশে।

রজার ফেদেরার ও মারের বিদায়ে ‘বিগ ফোরের’ বাকি থাকলেন দুজন। সার্বিয়ান তারকা জোকার অবসরের কথা না বললেও টেনিস কোর্ট ছাড়ার কথা বলেছেন নাদাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা