× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে ঢাকায় ফিরেছেন হাথুরুসিংহে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৪ ১৮:৩৮ পিএম

অবশেষে ঢাকায় ফিরেছেন হাথুরুসিংহে

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ছুটিতে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফরা। আসন্ন পাকিস্তান সফরকে ঘিরে সবাই নির্ধারিত সময়ে বাংলাদেশে ফিরলেও আসতে পারেননি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গত ১৭ জুলাই তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু দেশে চলমান পরিস্থিতির কারণে বাংলাদেশে ফিরতে পারেননি হাথুরু। এরপর ২৫ জুলাই হাথুরুর ফেরার কথা থাকলেও ভিসা জটিলতায় পড়ে আবার আটকা পড়েন। অবশেষে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকায় ফিরেছেন টাইগারদের লঙ্কান এই কোচ। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হবে পাকিস্তান সিরিজ নিয়ে অনুশীলন ক্যাম্প। ক্যাম্পে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে ক্রিকেটারদের সাথে পরিকল্পনা শুরু করবেন হাথুরু। এরপর ১৭ আগস্ট দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে উড়াল দেবে নাজমুল হোসেন শান্ত ব্রিগেড। রাওয়ালপিন্ডিতে আগামী ২১ আগস্ট শুরু হবে বাবর আজমদের বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম টেস্ট। এরপর করাচিতে ৩০ আগস্ট থেকে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ। 

এদিকে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ইতোমধ্যে বিসিবির কাছে নিজের পরিকল্পনা দিয়েছেন প্রধান এই কোচ। গেল বুধবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী এমন খবরই জানিয়েছিলেন। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী করতে হবে না হবে, সেটা নিয়ে কোচ একটা দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিকনির্দেশনা মোতাবেক আমাদের নির্বাচক প্যানেল এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা কাজ করছেন। যেহেতু ফেব্রুয়ারি মাসে টুর্নামেন্ট, এখনও সময় আছে। কতজনের স্কোয়াড হবে, কোন খেলোয়াড় থাকবে এটা কোচ পরিকল্পনা করবে।’

এদিকে হাথুরু কোচ থাকবেন কি না সে প্রসঙ্গে জানিয়েছিলেন, ‘কোচ পরিবর্তন হওয়া না হওয়া এটা বোর্ড থেকে সিদ্ধান্ত হয়। এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। কোচ ও অধিনায়ক নির্বাচনের ব্যাপারটা বোর্ড থেকে আলোচনা করেই হয়।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা