× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনদ্রিক ‘স্পেশাল’, খুশি আনচেলত্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৪ ১৬:০০ পিএম

রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক হয়ে গেল এনদ্রিকের।

রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক হয়ে গেল এনদ্রিকের।

অপেক্ষা, চুক্তি পর্ব ও আনুষ্ঠানিকতা, একই সঙ্গে শেষ হয়েছে পরিচয় পর্ব। এবার রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠের যুদ্ধে দেখা গেল এনদ্রিককে। প্রত্যাবর্তনের ম্যাচ রাঙিয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। তার উদ্‌বোধনী ম্যাচে এসি মিলানের বিপক্ষে ১-০ গোলে জিতেছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচের প্রথমার্ধের পুরো সময় খেলেছেন এনদ্রিক। এতে তার পারফর্ম ছিল চোখে পড়ার মতো। 

ব্রাজিলের ১৮ বর্ষী তরুণের দুর্দান্ত শুরু দেখে খুশি সান্তিয়াগো বার্নাব্যুর বস কার্লো আনচেলত্তি। এসি মিলানের বিপক্ষে ম্যাচ শেষে এনদ্রিককে ‘বিশেষ’ আখ্যা দিয়েছেন ইতালিয়ান কোচ। বলেছেন, এটির শুরু এবং উপসংহার টানা কঠিন। তার পরও শুরু করতে হয়। আনচেলত্তি বলেছেন, ‘আমি যা দেখেছি তা হচ্ছে, তার (এনদ্রিক) মাঝে বিশেষ কিছু রয়েছে। সে অল্প জায়গাতে দ্রুত সময়ে পৌঁছাতে পারে। দৌড়ে সে দক্ষ, সত্যিকারের কোয়ালিটি সম্পূর্ণ।’ আনচেলত্তি আরো যোগ করেন, ‘আমার সেন্স বলে, সে সত্যিকারের ট্যালেন্ট। এটি খুব কম সংখ্যক খেলোয়াড়ের মাঝে দেখা যায়।’ 

প্রাক-মৌসুম ম্যাচ চলছে। ফলে রিয়ালের অনেক খেলোয়াড় ছুটিতে। তাই মাদ্রিদের মাস্টারমাইন্ড বলেন, ‘আমরা শুধু তরুণদের নিয়ে ট্যাকটিক্যাল ইস্যুতে কাজ করবো না। দলে সবাই ফিরলে তখন ট্যাকটিক্যাল ইস্যুতে কাজ করবো।’ 

এনদ্রিক ছাড়াও রিয়ালে যোগ দিয়েছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপে। পাঁচ বছরের চুক্তিতে মাদ্রিদের ঐতিহ্যবাহী ক্লাবে নাম লেখালেন তিনি। প্রাক-মৌসুমের ম্যাচে এনদ্রিকের মাঠে নামা হলেও এমবাপে কবে কখন রিয়ালের জার্সিতে খেলবেন, সেটা জানা যায়নি। তবে আগামী ৭ আগস্ট এমবাপে দলের সঙ্গে যোগ দিতে পারেন বলে জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম। একই সময়ে রিয়ালে যোগ দেবেন অরেলিয়েঁ চুয়ামেনি, ফেরলাঁ মেন্দি ও এদুয়ার্দো কামাভিঙ্গা। 

সদ্য রিয়ালে যোগ দেওয়া দুই সুপারস্টারকে নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘আমাদের নতুন ফুটবলারদের সঙ্গে মানিয়ে নিতে হবে। তবে আমি এটা বলিনি তাদের পাঁচদিনের মধ্যেই মানিতে নিতে হবে। তাদের সময় দিতে হবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা