× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তান সফরে নিরাপত্তা পরামর্শক চায় বিসিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৪ ২১:১১ পিএম

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। ছবি: আ. ই. আলীম

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। ছবি: আ. ই. আলীম

চলতি মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত আসন্ন সিরিজে নাজমুল হোসেন শান্তর দলকে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার কথা রয়েছে। কিন্তু সফরের সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর পাকিস্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই সফর চলাকালীন বাংলাদেশ সরকারের থেকে একজন নিরাপত্তা পরামর্শক চেয়েছে বিসিবি।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘দেখুন, নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তাদের (পাকিস্তান)। আমরা সে দেশে যাব কারণ তারা আমাদের রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার কথা নিশ্চিত করেছে। সেটি জেনেই আমরা সফর চূড়ান্ত করেছি। আপনারা দেখেছেন এশিয়া কাপেও (২০২৩) বাংলাদেশ দলকে একই মানের নিরাপত্তা দেওয়া হয়েছিল পাকিস্তানে।’

নিরাপত্তা পরামর্শক চাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আপনারা হয়তো জেনে থাকবেন, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি দেশ সেখানে (পাকিস্তান) সফর করেছে এবং তাদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছে। আমরা একইভাবে নিরাপত্তা নিয়ে সচেতন, কিন্তু তাদের কাছ থেকে সর্বোচ্চ নিরাপত্তা পাওয়ার কথা জেনেই সফরের সম্মতি দিয়েছি। একই সঙ্গে আমরা সরকারের কাছেও একজন নিরাপত্তা পরামর্শক নিয়োগ দেওয়ার আবেদন জানিয়েছি। যাতে তারা সেখানকার নিরাপত্তা কাজে নিয়োজিতদের সঙ্গে সমন্বয় করতে পারে।’

আগামী ১৭ আগস্ট পাকিস্তানের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে শান্ত-সাকিবদের। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু হবে বাবর আজমদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। এরপর করাচিতে ৩০ আগস্ট মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। তার আগে দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলতে ৬ আগস্ট বাংলাদেশ ‘এ’ দল যাবে পাকিস্তানে। ১০ আগস্ট মাঠে গড়াবে প্রথম চার দিনের ম্যাচ। এরপর ১৭ আগস্ট শুরু হবে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ। এরপর ২৩, ২৫ ও ২৭ আগস্ট মাঠে গড়াবে তিন ওয়ানডে। সিরিজের সব ম্যাচ আয়োজিত হবে ইসলামাবাদে। পাকিস্তানের সফরের বিষয়ে বাংলাদেশের কোনো ক্রিকেটার আপত্তি জানানটি বলেও নিশ্চিত করেছেন জালাল ইউনুস। 

প্রসঙ্গত, এর আগে বাংলাদেশ ও পাকিস্তান ১৩ বার টেস্ট ফরম্যাটে মুখোমুখি হয়েছিল। প্রথমবার দুই দল ২০২১ এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে পরস্পরের মোকাবিলা করে। এখন পর্যন্ত হওয়া লাল বলের ক্রিকেটে বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারেনি। ১২টি ম্যাচ জিতেছে পাকিস্তান এবং বাকি এক ম্যাচ হয়েছে ড্র।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা