× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্লোবাল টি-টোয়েন্টি

কানাডায় ছন্দে সাকিব-শরিফুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ আগস্ট ২০২৪ ২১:১০ পিএম

কানাডায় ছন্দে সাকিব-শরিফুল

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে ধারাবাহিকতা ধরে রাখলেন বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম। নিজেদের সবশেষ ম্যাচে দুজন মিলে তুলে নেন পাঁচ উইকেট। তাতেই গত বুধবারের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ গুটিয়ে যায় অল্প রানে। জয় পায় তাদের দল বাংলা টাইগার্স মিসিসাগা।

কানাডার লিগে প্রথম দুই ম্যাচে ৮ ওভার বোলিং করে ২৮ রান দিয়েছিলেন শরিফুল। গত মঙ্গলবার নিজের তৃতীয় ম্যাচে টরন্টো ন্যাশনালসের বিপক্ষে কিছুটা খরুচে ছিলেন। এদিন ৪ ওভার বোলিং করে খরচ করেন ৩১ রান। চতুর্থ ম্যাচে অর্থাৎ বুধবারের ম্যাচে বাংলাদেশি পেসার উপহার দেন টুর্নামেন্ট সেরা বোলিং। সারে জাগুয়ার্সের বিপক্ষে তোলেন ৩ উইকেট। কোটার ৪ ওভারে খরচ করেন মাত্র ১১ রান। শরিফুলের ম্যাজিকের দিনে বাংলা টাইগার্স মিসিসাগার অধিনায়ক ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব তোলেন দুই উইকেট। খরচ করেন ২১ রান।

ব্রাম্পটনে শরীফুল-সাকিবের দারুণ পারফরম্যান্সের দিনে মিসিসাগা জয় পেয়েছে ৪ উইকেটে। এ জয়ে পয়েন্ট টেবিল সমৃদ্ধ করেছে দলটি। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে মিসিসাগা। শীর্ষে মন্ট্রিয়ল টাইগার্স। দলটিতে খেলছেন জাতীয় দলের আরেক পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। মিসিসাগার সমান পয়েন্ট মন্ট্রিয়লের। তবে নেট রান রেটে এগিয়ে তারা।

এদিন আগে ব্যাট করে সারে জাগুয়ার্স গুটিয়ে যায় মাত্র ১০১ রানে। তবে এই রান তুলতেই ১৯ ওভার খেলতে হয়েছে সাকিবদের। এদিনও বিশ্বস্ত শরীফুলের হাতেই নতুন বল তুলে দেন সাকিব। শরিফুল দেখান স্বপ্রতিভা। নিজের করা প্রথম ওভারেই ওয়েস্ট ইন্ডিজের মারকুটে অলরাউন্ডার সুনীল নারিনকে সাজঘরমুখো করেন। এরপর আরও দুটি। এদিন নিজের প্রথম ওভারে উইকেট পান সাকিব। সারে ইনিংসের অষ্টম ওভারে বোলিংয়ে এসে স্কটল্যান্ডের ব্রেন্ডন ম্যাকমুলেনকে আউট করেন তিনি।

সাকিব ও শরীফুল দুজনই এখন পর্যন্ত টুর্নামেন্টে ৬টি করে উইকেট পেয়েছেন। সাকিব বল হাতে পুরোনো ছন্দ ফিরে পাওয়ার আভাস দিলেও ব্যাট হাতে চার ম্যাচের মধ্যে তিনটিতেই ব্যর্থ হয়েছেন। প্রথম দুই ম্যাচ মিলিয়ে রান করেছিলেন ৫। টরন্টোর বিপক্ষে করেছেন ১৫ বলে ২৪ রান। তবে সবশেষ ম্যাচে ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। স্কোরবোর্ডে জমা করেন মাত্র ১ রান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা