× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়ায় বিসিবি এইচপির বিশাল জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৪ ১৮:৪৩ পিএম

অস্ট্রেলিয়ায় বিসিবি এইচপির বিশাল জয়

অস্ট্রেলিয়া সফরের শুরুটা ভালো হয়নি বিসিবি এইচপি দলের। চার দিনের প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে হেরেছিল ১৪৮ রানে। অবশ্য পরের ম্যাচে ৫ রানের নাটকীয় জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ এ ড্র করেছিল। এবার তিন দলের ওয়ানডে সিরিজে বড় জয়ে শুরু করেছে এইচপিরা। টপ অর্ডারের গড়ে দেওয়া শক্ত ভিতের পর বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে নর্দান টেরিটরি ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্লাবকে ১১২ রানে হারিয়েছে আফিফ হোসেনের দল।

বৃহস্পতিবার (১ আগস্ট) ডারউইনের মাররারা ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করে বিসিবি এইচপি একাদশ। ওপেনার তানজিদ হাসান তামিম দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন। এছাড়া আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ৪৭ ও আবু হায়দার রনি ৩৮ রান করেন। জবাবে খেলতে নেমে একপ্রান্ত আগলে ধরে জ্যাকব ডিকম্যান ৫১ রান করলেও ৪২ ওভারে ১৩৮ রান তুলে অলআউট হয় নর্দান টেরিটরি।

২৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানে নিজেদের প্রথম উইকেট হারায় নর্দান টেরিটরি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮৯ রান তুলতেই ৬ উইকেট হারায় তারা। তবে একপ্রান্ত আগলে ধরে রেখেছিলেন ওপেনার জ্যাকব ডিকম্যান। কিন্তু ব্যক্তিগত ফিফটির পরেই বিদায় নেন এই ব্যাটার। তার ৮৭ বলে ৫১ রানের কল্যাণে একশো পেরিয়েছে নর্দান টেরিটরি। এইচপি দলের হয়ে আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রাকিবুল হাসান এবং মাহফুজুর রহমান রাব্বি প্রত্যেকেই নিয়েছেন ২টি করে উইকেট।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে দুই ওপেনার পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিমের ব্যাটে উদ্বোধনী জুটিতেই শতরান তুলে বড় সংগ্রহের ভিত গড়ে বিসিবি এইচপি দল। কিন্তু ব্যক্তিগত ফিফটির আগেই বিদায় নেন ইমন। বিদায়ের আগে ৬৪ বলে ৫ চার ও দুই ছক্কায় ৪৭ রান করেন তিনি। সমান সংখ্যক বল খেলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় তামিম করেন ৫৩ রান।  এরপর আকবর আলী ৩৮ বলে ২৬, শামিম পাটওয়ারী ২৩ বলে ২০  এবং আবু হায়দার রনি ৪১ বলে ৩৮ রানের ইনিংস খেলে দলের সংগ্রহ।

সংক্ষিপ্ত স্কোর 
বিসিবি এইচপি একাদশ : ৫০ ওভারে ২৫০/১০ (তানজিদ তামিম ৬১, পারভেজ হোসেন ইমন ৪৭, জিশান আলম ১১, আফিফ হোসেন ৬, আকবর আলী ২৬, শামিম পাটওয়ারী ২০, মাহফুজুর রহমান রাব্বি ১৭, আবু হায়দার রনি ৩৮, রাকিবুল হাসান ৩, রিপন মণ্ডল ৬*, মুকিদুল ইসলাম মুগ্ধ ১; হামিশ মার্টিন ৪/৪৬, ম্যাট হাম্মন্ড ২/৪৬, চার্লি স্মিথ ২/৩৫, কেইলিন মালাদি ১/৪৬, লাচলান বাঙ্গস ১/৪১)  
নর্দান টেরিটরি ক্রিকেট ক্লাব : ৪২ ওভারে ১৩৮/১০ (জ্যাকব ডিকম্যান ৫১, কন্নর ক্যারল ৭, জাগাদেশওরা কদরু ১২, হার্সতিক বিমব্রাল ১, লাচলান বাঙ্গস ৬, ম্যাট হাম্মন্ড ৮, হামিশ মার্টিন ১৭, কেইলিন মালাদি ৫, ক্যাদেল ম্যাক্সমোহন ৯, টম মেঞ্জিস ১৪*; চার্লি স্মিথ ৪; আবু হায়দার রনি ২/১৮, মুকিদুল ইসলাম মুগ্ধ ২/২২, রাকিবুল হাসান ২/২৭, মাহফুজুর রহমান রাব্বি ২/১৭, আফিফ হোসেন ১/১৩)
ফল : বিসিবি এইচপি ১১২ রানে জয়ী। 
ম্যাচসেরা : হামিশ মার্টিন।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা