× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ানডে সিরিজের আগে বিপাকে শ্রীলঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ আগস্ট ২০২৪ ১৬:৪৯ পিএম

ওয়ানডে সিরিজের আগে বিপাকে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা ক্রিকেট টিম ছোটখাট হাসপাতালে পরিণত হয়েছে। বিশেষ করে দলটির বেশিরভাগ পেসারই ইনজুরিতে। কারো কারো ইনজুরি এতোই জটিল, যেতে হচ্ছে ছুরি-কাঁচির নিচে। আগামীকাল শুক্রবার ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু লঙ্কানদের। কলম্বোর ম্যাচটির আগে দুঃসংবাদ স্বাগতিক শিবিরে। দলের দুই ফাস্ট বোলার মাতিশা পাতিরানা ও দিলশান মাদুশঙ্কা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চিটকে পড়েছেন। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ শিরাজ ও ঈশান মালিঙ্গা। 

আজ বৃহস্পতিবার ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ম্যানেজার মাহিনদা হালানগোদা। 

শ্রীলঙ্কান চোট সমস্যা বেশ পুরোনো। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে বেশ ভুগেছিল সাবেক চ্যাম্পিয়নরা। কুড়ি কুড়ির বিশ্বকাপ শেষে অসুস্থতার কারণে সরে যেতে হয় দুষ্মন্ত চামিরা ও নুয়ান তুষারাকে। বিনুরা ফার্নান্ডো জ্বরে ভুগছেন। ২০২১ সালে সর্বশেষ ওয়ানডে খেলা এই খেলোয়াড় ওয়ানডে সিরিজে ফেরার কথা থাকলেও, সেই সুযোগ হাতছাড়া করেছেন। 

ম্যাচের আগের দিন হালানগোদা বলেছেন, ‘কাঁধের ইনজুরিতে মাতিশা। একই ইস্যুতে গতবছরের বিশ্বকাপেও খেলা হয়নি তার। পালকেল্লেতে টি-টোয়েন্টি সিরিজে ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েন তিনি। ম্যাচে কেবল করেছিলেন মাত্র ১টি বল। আগামীকাল প্রথম ওয়ানডেতে তার থাকার প্রবল সম্ভাবনা ছিল। মাদুশঙ্কা হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন অনুশীলনের সময়। ভারতের বিপক্ষে মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা