প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪ ১৩:২৯ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৪ ১৩:৩৭ পিএম
রাফায়েল নাদাল ও কার্লোস আলকারাজ
প্যারিস অলিম্পিকের পুরুষ টেনিসের এককের দ্বিতীয় রাউন্ডে নোভাক জোকোভিচের কাছে রাফায়েল নাদাল পরাজিত হয়েছেন আগেই। তাতেই একক ইভেন্ট থেকে তার বিদায় নিশ্চিত হয়েছে। ১৪ বারের ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন এবার যে বিদায় নিলেন দ্বৈত ইভেন্ট থেকেও।
বুধবার রাতে স্পেনের রাফায়েল নাদাল ও কার্লোস আলকারাজ জুটি সরাসরি সেটে ৬-২ ৬-৪ গেমে হার মেনেছে। ‘নাদালকারাজ’ জুটিকে ধসিয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে যুক্তরাষ্ট্রের অস্টিন ক্রাইচেক ও রাজীব রাম জুটি। এর পর থেকে সবার মনে একটিই প্রশ্ন - রোলাঁ গারোতে কি বর্ণিল ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেললেন ক্লেশ কোর্টের রাজা নাদাল?
অলিম্পিকের পুরুষ এককের দ্বিতীয় রাউন্ডে এসবের কিছুই দেখা যায়নি। ফরাসি ওপেনের যে সাম্রাজ্য এক যুগ শাসন করেছেন নাদাল, সেখানেই তাকে সরাসরি ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন জোকোভিচ।
তার আগে পুরুষ টেনিসের দ্বৈত ইভেন্টে প্রথম রাউন্ডে আন্দ্রেস মোলতিনি ও ম্যাক্সিমো গঞ্জালেস জুটিকে ৭-৬ (৪), ৬-৪ গেমে হারিয়েছিল ‘নাদালকারাজ’ জুটি।