× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অলিম্পিক: আর্জেন্টিনা সহ তিন দেশের প্রথম স্বর্ণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ২০:৫৫ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৪ ২১:১৩ পিএম

সাতারে আইরিশদের সোনা এনে দিয়েছেন ড্যানিয়েল উইফ্রেন— সংগৃহীত ছবি

সাতারে আইরিশদের সোনা এনে দিয়েছেন ড্যানিয়েল উইফ্রেন— সংগৃহীত ছবি

আগের দিন প্রথমবার স্বর্ণ জিতে ইতিহাস গড়েছিল সার্বিয়া ও আয়ারল্যান্ড। সেই তালিকায় বুধবার (৩১ জুলাই) যোগ দিয়েছে আর্জেন্টিনাও। নিজেদের ইতিহাসে ভিন্ন ভিন্ন ইভেন্টে প্রথম সোনা নিশ্চিত করেছে তিনটি দেশই। আর্জেন্টিনা ও সার্বিয়ার ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন। আগেও সোনা জিতেছে দেশটি, তবে প্যারিস অলিম্পিকে এটি তাদের প্রথম পদক। তবে আইরিশরা প্রথমবার সোনা জিতে গড়েছে ইতিহাস।

৩০ জুলাই ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দলীয় ইভেন্টে ফাইনালে মুখোমুখি হয়েছিল তুরস্ক ও সার্বিয়া। সে লড়াইয়ে সার্বিয়ার দুই শুটার জোরানা আরুনোভিচ ও দামির মিকেচ জিতেছেন সোনা। ২০২৪ অলিম্পিকে এটি সার্বিয়ার প্রথম পদক। আর অলিম্পিকের শুটিং ডিসিপ্লিনে যেকোনো ইভেন্ট মিলিয়ে এটি সার্বিয়ার প্রথম পদক জয়ও।

সাইক্লিংয়ের বিএমএক্স ফ্রিস্টাইলে আর্জেন্টিনাকে গতকাল স্বর্ণ এনে দেন হোসে তোরেস গিল। যেখানে ফ্রান্সের অ্যান্থনি জিনজিন রৌপ্য এবং গ্রেট ব্রিটেনের কিরন রেইলি ব্রোঞ্জ জিতেছেন।

আয়ারল্যান্ডের ড্যানিয়েল উইফ্রেন ছেলেদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন। ২৩ বছর বয়সি শেষ ল্যাপে অবিশ্বাস্যভাবে ফিঙ্ককে পেছনে ফেলে ইতিহাস গড়েন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা