× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিস অলিম্পিক

প্রথম রাউন্ডেই বাদ সাগর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ১৯:৩৯ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৪ ১৯:৫৩ পিএম

আর্চার সাগর ইসলাম। সংগৃহীত ছবি

আর্চার সাগর ইসলাম। সংগৃহীত ছবি

বাংলাদেশ থেকে যে ছয়জন ক্রীড়াবিদ প্যারিস অলিম্পিকে অংশ নেন তাদের মধ্যে আর্চার সাগর ইসলামই সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন। বাকিরা গেছেন ওয়াইল্ডকার্ডের মাধ্যমে। কিন্তু অনেক আশা ছিল সাগরকে নিয়ে; তিনিও হতাশ করেছেন। নকআউট পর্বে প্রথম রাউন্ডের খেলাতেই বাদ পড়েন তরুণ এই আর্চার।

শুটার রবিউল ইসলাম ও সাঁতারু সামিউল ইসলাম রাফির মতো শুরুতেই বাদ পড়লেন সাগর। ইতালির মাউরো নেসপলির কাছে ৬-০ পয়েন্টে হেরেছেন বাংলাদেশের হয়ে অলিম্পিকে সরাসরি যোগ দেওয়া একমাত্র অ্যাথলেট। ৩০-২৭, ২৭-২৬ ও ২৮-২৫ ব্যবধানে সাগরকে হারিয়েছেন ২০২০ টোকিও অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে রুপা জেতা নেসপলি।

বুধবার ম্যাচের শুরু থেকেই নার্ভাস ছিলেন সাগর। সেটা টের পাওয়া গেল প্রথম অ্যারোতে। সেই যে নড়বড়ে শুরু, এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি তিনি। প্রথম অ্যারোতে সাগর তোলেন ৮। তার পরের দুটি অ্যারোতে ৯ ও ১০ স্কোর করলেও নেসপলি প্রথম সেটের তিনটা অ্যারোতেই ১০ মেরে ৩০-২৭ স্কোরে সেটটা জিতে নেন। দ্বিতীয় সেটের শুরুটা আরও খারাপ হয় সাগরের। প্রথম অ্যারোতে তিনি মাত্র ৭ স্কোর করেন। পরের দুই অ্যারোতে সাগরের স্কোর ১০ ও ৯। আর সবশেষ সেটে সাগরের অবস্থা ছিল আরও নতজানু। তিন অ্যারো থেকে এই তরুণ যথাক্রমে ৮, ৯ ও ৮ মেরে তোলেন মাত্র ২৫ স্কোর। নেসপোলি ৯, ৯ ও ১০ মেরে ২৮ পয়েন্ট তুলে সহজেই সেটটা জিতে নিয়ে চলে যান শেষ ৩২-এ। আর সাগর বিদায় নেন শূন্য হাতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা