× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অলিম্পিকে ডেটিংকাণ্ড: প্রেমিক ছাড় পেলেও বিড়ম্বনায় প্রেমিকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ১৬:২৯ পিএম

ভুল স্বীকার করে পার পেয়েছেন গ্যাব্রিয়েল, কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে অলিম্পিক ছাড়তে হয়েছে ভিয়েকাকে— সংগৃহীত ছবি

ভুল স্বীকার করে পার পেয়েছেন গ্যাব্রিয়েল, কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে অলিম্পিক ছাড়তে হয়েছে ভিয়েকাকে— সংগৃহীত ছবি

সিন নদীর তীরে চাঁদের আলোয় হাঁটা, মনোমুগ্ধকর বিস্ট্রোতে ক্যান্ডেল লাইট ডিনারে বসা কিংবা আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে ছবিতে পোজ দেওয়া— ‘সিটি অব লাভ’ খ্যাত প্যারিসে থেকেও কে পারবে এসব উপেক্ষা করতে। পারেননি ব্রাজিলের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করতে আসা আনা ক্যারোলিনা ভিয়েরাও। ভালোবাসার শহরে প্রেমিকের সঙ্গে রোমান্টিক সময় কাটিয়েছেন বটে, তবে ভিয়েরাকে চুকাতে হয়েছে বহুমূল্য। 

অলিম্পিকে সাঁতারে লড়তে এসেছিলেন ভিয়েরা। একই দলে ছিলেন তার প্রেমিক গ্যাব্রিয়েল সান্তোস। অলিম্পিক উদ্বোধনের রাতে দুজনে ঘুরতে বেরিয়েছিলেন। ডেট করে অলিম্পিক ভিলেজে ফেরার পর জিজ্ঞাসাবাদ করা হলে ব্রাজিলের অলিম্পিক কর্তৃপক্ষের সঙ্গে ভালো ব্যবহার করেননি ভিয়েরা। বিশৃঙ্খলা সৃষ্টির কারণে পরে তাকে নিষিদ্ধ করে দেশে পাঠিয়ে দেওয়া হয়। 

তবে ভিয়েরার প্রেমিক গ্যাব্রিয়েল নিজের ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। এদিকে ভিয়েরা পড়েছেন মহাবিপাকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘শটস পরেই এয়ারপোর্টে চলে এসেছি। আমি পর্তুগালে, এখান থেকে সাও পাওলোতে যাব।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা