× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিস অলিম্পিক ২০২৪

ইসরায়েলি অ্যাথলেটদের হত্যার হুমকি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুলাই ২০২৪ ২১:১১ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৪ ২২:০৩ পিএম

ইসরায়েলি অ্যাথলেটদের হত্যার হুমকি

প্যারিস অলিম্পিকে হত্যার হুমকি পেয়েছেন ইসরায়েলের তিন অ্যাথলেট। আজ মঙ্গলবার গার্ডিয়ানের এক খবরে এ তথ্য জানা যায়। ইসরায়েলি অ্যাথলেটদের হুমকি পাওয়ার খবরটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরালদ দারমানিন। এ ঘটনার তদন্তে নেতৃত্ব দেবে ফ্রান্সের জাতীয় ‘অ্যান্টি-অনলাইন হেট’ কর্তৃপক্ষ।

ইসরায়েলি অ্যাথলেটদের ওপর হুমকি আসতে পারে, গত সপ্তাহে ফরাসি কর্তৃপক্ষকে এ নিয়ে সতর্ক করেছিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ। প্যারিস ইসরায়েলি অ্যাথলেট এবং দেশটির পর্যটকদের ওপর হামলা করতে ইরানের পৃষ্ঠপোষকতায় একটি মহল ষড়যন্ত্র করছে বলে দাবি করেছিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের ইরানিয়ান মিশন গত বৃহস্পতিবার বিবৃতিতে বলেছে, ‘প্রতিরোধী সংগঠনের আদর্শে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো জায়গা নেই। মিথ্যা ও প্রতারণা দিয়ে বাদী ও বিবাদীর ভূমিকা অদলবদল করা যাবে না।’

অলিম্পিকে ২৪ ঘণ্টা নিরাপত্তা-সুবিধা পাচ্ছেন ইসরায়েলের অ্যাথলেটরা। অলিম্পিক ভিলেজ কিংবা প্রতিযোগিতাস্থলেও তাদের সঙ্গে ফ্রান্সের এলিট ট্যাকটিকাল ইউনিটস। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সার্ভিস শিন বেট তাদের এই কাজে সাহায্য করছে। প্যারিসে গত শনিবার প্যারাগুয়ের কাছে ইসরায়েলের ৪-২ গোলে হারের ম্যাচে সম্ভাব্য ‘ইহুদিবিদ্বেষী’ অপরাধকর্মের তদন্তও শুরু হয়েছে বলে জানিয়েছেন কৌঁসুলিরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা