× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিস অলিম্পিক ২০২৪

পদক জিতে জানলেন মেয়ের বাবা হচ্ছেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুলাই ২০২৪ ২০:৫৮ পিএম

গ্যালারি থেকে এই প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেন রায়ান মার্ফির স্ত্রী। সংগৃহীত ছবি।

গ্যালারি থেকে এই প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেন রায়ান মার্ফির স্ত্রী। সংগৃহীত ছবি।

পদক জয়ের পর ভিক্টরি ল্যাপ দিচ্ছিলেন। তখনই গ্যালারি থেকে স্ত্রী একটি প্লাকার্ড উঁচিয়ে ধরেন। তাতে লেখা, ‘রায়ান, এটা মেয়ে!’ যুক্তরাষ্ট্রের সাঁতারু রায়ান মার্ফির জন্য এর চেয়ে বড় উপহার কী হতে পারে! জীবনে তার প্রাপ্তির হিসাব লম্বা। খোদ অলিম্পিকে চারবার সোনা জিতেছেন। ৩৩তম আসরে ব্যাকস্ট্রোকে জিতলেন বোঞ্জ। তবে গত সোমবারের অর্জনের উপহার শুধুই বোঞ্জে সীমাবদ্ধ ছিল না। বরং গর্ভের সন্তান ছেলে না মেয়ে হবে জানতে পারাটা মার্ফির জন্য বিশেষ কিছু।

মার্ফির স্ত্রী ব্রিজেট কন্টিনেন অন্তঃসত্ত্বা। ডাক্তার জানিয়েছেন জানুয়ারিতেই তাদের সন্তান পৃথিবীর মুখ দেখবে। সোমবার প্যারিস অলিম্পিকে ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকের জন্য পুলে নামার আগ পর্যন্ত তিনি জানতেনই না তার অনাগত সন্তানের লিঙ্গ পরিচয়। কিন্তু ব্রোঞ্জ জয়ের পর স্ত্রীর জানানো বিশেষ বার্তায় জানতে পারেন, তাদের ঘর আলোকিত করতে একটি মেয়ে সন্তান আসতে যাচ্ছে।

একে তো পদক জয়, তার ওপর স্ত্রীর দেওয়া সুসংবাদে যারপরনাই আনন্দিত মার্ফি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ২৭ বর্ষী এই জলমানব গণমাধ্যমকে বলেছেন, ‘মেয়ের বাবা’ হওয়ার খবরে রোমাঞ্চিত তিনি, ‘সে অন্তঃসত্ত্বা। দুজনই ভেবেছিলাম হয়তো ছেলের মুখ দেখব। সবকিছু আমরা আমাদের ছোট্ট মেয়েকে উৎসর্গ করব।’ তার ভাষায়, ‘এখন পর্যন্ত সাঁতারই ছিল আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাঁতার মাথায় রেখেই আমি সব সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়েছি। কিন্তু সামনে ভাবনাগুলো পাল্টে যাবে। আমি সত্যিই এমন দিনের অপেক্ষায় আছি।’

অলিম্পিকে দ্বিতীয় অ্যাথলেট হিসেবে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে তিনটি পদক জিতলেন মার্ফি। ২০১৬ রিও অলিম্পিকে সোনা এবং ২০২০ টোকিও অলিম্পিকে রুপা জয়ের পর এবার জিতলেন ব্রোঞ্জ। অলিম্পিকে ছেলেদের ব্যাকস্ট্রোক ইভেন্টে তার দেশেরই অ্যারন পেরিসলের গড়া সর্বোচ্চ পদক জয়ের রেকর্ডেও ভাগ বসালেন মার্ফি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা