প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪ ২০:৫৬ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪ ২১:০২ পিএম
দুই ম্যাচের টেস্ট
সিরিজ খেলতে আগামী মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের
অন্তর্ভুক্ত এই সিরিজের প্রস্তুতি হিসেবে পাকিস্তান সফর করবে বাংলাদেশ ‘এ’ দল। সফরে
দুটি চার দিন ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে দুই দল। মঙ্গলবার (৩০ জুলাই) পাকিস্তান সফরের
জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দুটি চার দিনের
ম্যাচের জন্য আলাদা দুটি স্কোয়াড দেওয়া হয়েছে। প্রথম ম্যাচের স্কোয়াডে আছেন মুশফিকুর
রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাঈম হাসানের মতো টেস্ট ক্রিকেটের
নিয়মিত মুখরা। দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে নাঈম শেখ, সৌম্য সরকার, সাইফ হাসানদের মতো
ক্রিকেটারদের রাখা হয়েছে। দুই ম্যাচের দলেই থাকছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন
সৈকত, শাহাদাত হোসেন দিপুরা। চার দিন ও ওয়ানডে সিরিজের সব ম্যাচ আয়োজিত হবে ইসলামাবাদে। এ
ছাড়া ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয়, রিশাদ হোসেনরা।
আগামী ৬ আগস্ট
পাকিস্তানে পা রাখবে বাংলাদেশ ‘এ’ দল। ১০ আগস্ট মাঠে গড়াবে প্রথম চার দিনের ম্যাচ।
এরপর ১৭ আগস্ট শুরু হবে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ। এরপর ২৩, ২৫ ও ২৭ আগস্ট মাঠে
গড়াবে তিন ওয়ানডে। এদিকে পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট
রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু হবে। এরপর করাচিতে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৩০ আগস্ট।
‘এ’ দলের স্কোয়াড:
প্রথম চার দিনের
ম্যাচ : মাহমুদুল হাসান জয়, এনামুল হক, মুমিনুল হক, জাকির হাসান, মুশফিকুর রহিম, শাহাদাত
হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহিদুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, হাসান
মাহমুদ, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান, রুয়েল মিয়া।
দ্বিতীয় চার দিনের
ম্যাচ : এনামুল হক, নাঈম শেখ, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক
হোসেন সৈকত, জাকের আলি অনিক, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, হাসান মুরাদ, মোহাম্মদ সাইফউদ্দিন,
তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান, রুয়েল মিয়া।
ওয়ানডে দল : এনামুল
হক, নাঈম শেখ, সাইফ হাসান, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের
আলি অনিক, রিশাদ হোসেন, মাহিদুল ইসলাম, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তানভীর
ইসলাম, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান, রুয়েল মিয়া।