× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিস অলিম্পিকের উদ্বোধনকে ‘লজ্জাজনক’ অ্যাখ্যা ট্রাম্পের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুলাই ২০২৪ ১৪:৫৩ পিএম

প্যারিস অলিম্পিকের উদ্বোধনকে ‘লজ্জাজনক’ অ্যাখ্যা ট্রাম্পের

পদকের লড়াইয়ে জমে উঠেছে প্যারিস অলিম্পিক। কিন্তু ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’কে ঘিরে যেন বিতর্ক থামছেই না। অলিম্পিকের ৩৩তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান অনেক বিতর্কের জন্ম দিয়েছে। যা নিয়ে আয়োজকদের সমালোচনায় মেতেছেন খোদ ফরাসিরাই। এবার অলিম্পিকের উদ্বোধনকে ‘লজ্জাজনক’ অ্যাখ্যা দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

গত শুক্রবার পর্দা উঠেছে প্যারিস অলিম্পিকের৷ যেখানে উদ্বোধনী অনুষ্ঠানে ‘ড্রাগ কুইন’ (মেয়েদের পোশাকে ছেলেদের নারীত্ব প্রদর্শনের পারফরম্যান্স) ছাড়াও বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা অমর চিত্রকর্ম ‘দ্য লাস্ট সাপার’ এর প্যারোডি করা হয়েছিল। এতে ক্যাথলিক গোষ্ঠী ও ফ্রান্সের ধর্মাযাজকেরা সমালোচনায় মেতেছেন। ফক্স নিউজে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ট্রাম্প। 

সংবাদমাধ্যমটিকে ট্রাম্প বলেছেন, ‘আমি খোলামনের মানুষ কিন্তু এটা মনে করি, তারা যা করেছে, সেটা লজ্জাজনক।’ অলিম্পিকের পরবর্তী আসর বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। সেই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সুযোগ পেলে কী করবেন- এমন প্রশ্নে ট্রাম্পের জবাব, ‘লাস্ট সাপারকে যেভাবে প্রদর্শন করা হয়েছে, আমরা সেটা করব না।’

অবশ্য এই দুই বিতর্কিত ঘটনায় আয়োজকেরা আগেই ক্ষমা চেয়েছে। সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘নিশ্চিত করে বলতে পারি, কোনো ধর্মীয় গোষ্ঠীকে আঘাত দেওয়ার উদ্দেশ্য ছিল না। আমাদের জরিপ বলছে, আমরা যা করতে চেয়েছি, সেটা অর্জন করতে পেরেছি। যদি কোনো মানুষকে এটা আঘাত করে, আমরা খুবই দুঃখিত।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা