× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিস অলিম্পিক

আর্জেন্টিনার শেষ আটে বাধা ইউক্রেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুলাই ২০২৪ ১৩:৪৬ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৪ ১৩:৫১ পিএম

আর্জেন্টিনার শেষ আটে বাধা ইউক্রেন

একে তো গ্রুপ পর্বে শীর্ষস্থান অর্জনের লড়াই, অন্যদিকে শেষ আট নিশ্চিতেরও প্যারিস অলিম্পিকে ফুটবল ইভেন্ট এখন জমজমাট উন্মাদনার সর্বোচ্চ রসদ জোগান দিচ্ছেগ্রুপ বি গ্রুপটির প্রতিটি দল ইতোমধ্যে দুটি করে ম্যাচ খেলেছে প্রত্যেকেরই সমান একটি করে জয় সবারই সুযোগ শেষ আটে ওঠার তবে গোল পার্থক্যে কিঞ্চিত সুবিধাজনক স্থানে আর্জেন্টিনা সে ধারাবাহিকতা রেখেই আজ মঙ্গলবার ইউক্রেনের মুখোমুখি হবে নিকোলাস ওটামেন্ডিরা লিওন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্পোর্টস ১৮-

অলিম্পিকে আর্জেন্টিনা-ইউক্রেনের জয়-পরাজয়ের গ্রাফ একই সমান্তরাল। প্যারিসের দৌড়গোড়ায় পা রেখে হোঁচট খায় দুদেশ হ্যাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে হার দেখে অলিম্পিকের উদ্বোধনী সেই ম্যাচ ঘিরে হয় বেশ সমালোচনা - ব্যবধানে ম্যাচ নিষ্পত্তি হলেও দুই ঘণ্টা পর ফের মাঠে নামতে হয় দুদলকে পরে ওটামেন্ডিদের একটি গোল ভিআরে বাতিল হয় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রথম ধাক্কা আসে ইরাক থেকে নিজেদের প্রথম ম্যাচে হার দেখে ইউরোপের দেশটি তবে পরের ম্যাচে গা ঝাড়া দিয়ে ঘুরে দাঁড়ায় তারা আর্জেন্টিনাও একই কীর্তি দেখায় ইরাকের বিপক্ষে বোঝাই যাচ্ছে, আজকের ম্যাচটি রূপ নেবে মহারণে! তবে অলিম্পিক ইতিহাস শক্তিমত্তায় একধাপ এগিয়ে আকাশি-সাদা জার্সিধারীরা গ্রেটেস্ট শো অন আর্থ তথা অলিম্পিকের দুইবারের স্বর্ণজয়ী আর্জেন্টিনা ইউক্রেনের শক্তি, দলটি সবশেষ ম্যাচে যাদের হারিয়েছে, তারাই উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনাকে বড়সড় ধাক্কা দিয়েছে

ইউক্রেনের বিপক্ষে ম্যাচটি জুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা ইকি ফার্নান্দেজদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই হলেও কোচ মাশ্চেরানো দেবেন আসল পরীক্ষা তার অধীনে প্রথমবার অলিম্পিক খেলছে আর্জেন্টিনা সাবেক বিশ্বকাপজয়ী এই তারকা ডিফেন্ডারের উচ্চাশা মঙ্গলবার আরেকটি জয় তুলবে তার ছাত্ররা একই সঙ্গে অলিম্পিক ২০২৪ নিজেদের করে নেবেগ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘ইউক্রেনের বিপক্ষে আমরা আরেকটি জয় পেতে যাচ্ছি আর সেটা যদি হয় আমি সকল আর্জেন্টাইনদের ধন্যবাদ জানাব বিশেষ করে খেলোয়াড়, কোচিং স্টাফ ফ্যান, সবাইকে

ইতিহাস-ঐতিহ্যে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ইউক্রেনের ম্যানেজার রুসলন রটন আশাবাদী তার দলকে নিয়ে ২০০৪ ২০০৮ সোনাজয়ীদের বিপক্ষে নামার আগে বলেছেন, ‘মরক্কোর বিপক্ষে জিতেছি ট্র্যাকে আছি এখনও মঙ্গলবার ইতিহাস গড়তে যাচ্ছি আমরা এটি আমাদের জন্য চ্যালেঞ্জের তবুও আমরা আশাবাদী

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা