প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪ ১২:২৮ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪ ১২:২৯ পিএম
ক্লাব
ফুটবলে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা
ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই
চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরে সমর্থকদের
মনে থাকে বাড়তি উন্মাদনা। স্প্যানিশ
এই দুই দলের মাঠে
লড়াই উপভোগের অপেক্ষায় থাকেন গোটা বিস্বের
ফুটবল ভক্তরা। এবার
নতুন মৌসুম শুরুর আগেই
দেখা মিলবে এল ক্লাসিকোর।
নতুন মৌসুম শুরুর আগে তিনটি প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা। এই তিন ম্যাচ খেলতে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের অরলান্ডোতে গেছে হানসি ফ্লিকের শিষ্যরা। এর মধ্যে রিয়াল মাদ্রিদের বিপক্ষেও একটি ম্যাচ রয়েছে বার্সার। আগামী ৩ আগস্ট বাংলাদেশ সময় ভোরে নিউ জার্সিতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে কাতালানরা।
অবশ্য রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে বার্সা। আজ মঙ্গলবার ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বার্সেলোনা। এরপর মাদ্রিদের সঙ্গে দ্বিতীয় ম্যাচ খেলার পর তৃতীয় ম্যাচে ৭ আগস্ট বাল্টিমোরে এসি মিলানের বিপক্ষে খেলবে বার্সা।
মৌসুম শুরুর আগে রিয়াল মাদ্রিদও তিনটি প্রীতি ম্যাচ খেলবে। আগামীকাল বুধবার ইতালির ক্লাব এসি মিলানের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। এরপর শনিবার খেলবে তারা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। ৬ আগস্ট তাদের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব চেলসি।
এদিকে, লস ব্লাঙ্কোস শিবিরে যোগ দিলেও কিলিয়ান এমবাপেকে প্রাক মৌসুমের দলে রাখা হয়নি। আগামী ১৪ অগাস্ট উয়েফা সুপার কাপে আতালান্তার বিপক্ষে রিয়ালের জার্সিতে অভিষেক হতে পারে ২৫ বছর বয়সী এই ফুটবলারের। এমবাপের সঙ্গে ছুটিতে আছেন দলটির আরও দুই তারকা ফুটবলার জুড বেলিংহাম ও দানি কারভাহালও।