× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তান শাহিনসকে হারানোর প্রতিজ্ঞা করেছিলেন জয়রা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জুলাই ২০২৪ ২১:৩৭ পিএম

আপডেট : ২৯ জুলাই ২০২৪ ২১:৩৭ পিএম

পাকিস্তান শাহিনসকে হারানোর প্রতিজ্ঞা করেছিলেন জয়রা

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয় পেয়েছে বিসিবির এইচপি একাদশ। ডারউইনে চার দিনের আনঅফিসিয়াল টেস্ট ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ৫ রানের নাটকীয় জয় পেয়েছে মাহমুদুল হাসান জয়ের দল। এই জয়ে দুই ম্যাচের চার দিনের ম্যাচের সিরিজ ১-১ এ ড্র হয়েছে। সিরিজের প্রথম ম্যাচ ১৪৮ রানে জিতেছিল পাকিস্তান শাহিনস। 

সোমবার (২৯ জুলাই) ম্যাচের শেষ দিনে জিততে হলে এইচপি দলের দরকার ছিল ৬ উইকেট, পাকিস্তান শাহিনসের প্রয়োজন ছিল ১৬০ রান। তুমুল লড়াই চলল শেষ পর্যন্ত। আর তাতে বিসিবি এইচপি দল হেসেছে বিজয়ের হাসি। ম্যাচশেষে এইচপি দলের অধিনায়ক জানিয়েছেন, পাকিস্তান শাহিনসকে হারানোর প্রতিজ্ঞা নিয়েই মাঠে নেমেছিল তার দল। 

জয় বলেন, 'আমাদের সবার মধ্যে প্রতিজ্ঞা ছিল যে আমরা একদম শেষ পর্যন্ত খেলাটাকে নিয়ে যাব। আমরা একদম শেষবল পর্যন্ত অপেক্ষা করছি যে ১০ উইকেট নেওয়ার পর আমরা ম্যাচটা জিততেই বের হবো।'

'এটা আমাদের সবার মধ্যে একটা কমিটমেন্ট ছিল। আমরা এটাকে ডু অর ডাই হিসেবেই ধরে নিয়েছিলাম। আমরা প্রথম ম্যাচটা হেরে গিয়েছি এটা আমাদের কাম ব্যাক ম্যাচ ছিল। এটা আমাদের সিরিজ লেভেল হয়েছে আমরা খুব হ্যাপি যে, সিরিজটি লেভেল করে আমরা দেশে যাচ্ছি।'-যোগ করেন জয়।

এইচপির জয়ের ভিত পাওয়া গিয়েছিল দুই দলের প্রথম ইনিংসের পরেই। টস হেরে আগে ব্যাট করে জয় (৬৯) ও আইচ মোল্লার (৫৫) ব্যাটে প্রথম ইনিংসে ২৫৮ রান করেছিল এইচপি দল। এরপর শাহীনসকে ১৭৯ রানেই গুটিয়ে দেন বোলাররা। ৭৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ২১৬ রানে অলআউট হয় এইচপি। আবারও ফিফটি হাঁকান জয় (৬৫) ও আইচ (৫৮)। এরপর ২৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তানের ইনিংস থামে ২৯০ রানে। ম্যাচে দুই ইনিংসেই ফিফটি হাঁকানো এইচপি অধিনায়ক জয় অবদান রাখেন বল হাতেও। অফস্পিনে ১৩ ওভারে ২১ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।  অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হন জয়। 

নিজের ব্যাটিং এবং বোলিং নিয়ে জয় বলেন, 'ব্যাটসম্যান হিসেবে আমার কাজ সব সময় যেখানেই খেলি পারফর্ম করার। আমি অনেক দিন পর ম্যাচে আসছি। উইকেট খুব ভালো ছিল ব্যাটিংয়ের জন্য, আমি সেটাই চেষ্টা করেছি। আর বোলিংটা আসলে আমি সবসময় চেষ্টা করি যে নেটে বোলিং করার। এখন সুযোগ আসছে ম্যাচে বোলিং করার সেই প্ল্যান অনুযায়ী বোলিং করেছি।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা