× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য সুরুজ আর নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৪ ১৯:১৬ পিএম

আপডেট : ২৯ জুলাই ২০২৪ ১৯:৪৮ পিএম

স্বাধীন বাংলা ফুটবল দল। সংগৃহীত ছবি

স্বাধীন বাংলা ফুটবল দল। সংগৃহীত ছবি

বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য আমিনুল ইসলাম সুরুজ পরলোক গমন করেছেন। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সরুজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। আজ এক সংবাদ সম্মেলনে খ্যাতিমান এই ফুটবলারের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ঢাকার ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী ও মোহামেডানের হয়ে খেলেছেন সুরুজ। ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের গুরুত্বপূর্ণ সদস্য। সেই দলটি ভারতের বিভিন্ন রাজ্যে ঘুরে ১৬টি প্রদর্শনী ম্যাচ খেলে জনমত গঠন ও তহবিল সংগ্রহ করে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের তহবিলে জমা করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা