× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাহমুদুলের অলরাউন্ড নৈপুণ্যে এইচপির রোমাঞ্চকর জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জুলাই ২০২৪ ১৮:০৮ পিএম

আপডেট : ২৯ জুলাই ২০২৪ ১৮:৩৭ পিএম

মাহমুদুলের অলরাউন্ড নৈপুণ্যে এইচপির রোমাঞ্চকর জয়

শেষ দিনে বিসিবির এইচপি দলের দরকার ছিল ৬ উইকেট, পাকিস্তান শাহিনসের ১৬০ রান। দুই দলই জয়ের জন্য তুমুল লড়াই চালিয়ে গেল। তবে রোমাঞ্চকর ম্যাচে শেষ পর্যন্ত ৫ রানের নাটকীয় জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে এইচপিরা। ব্যাট হাতে দুই ইনিংসেই ফিফটি হাঁকান মাহমুদুল হাসান জয়। তবে এইচপি অধিনায়ক রোমাঞ্চকর জয়ে বড় অবদান রাখেন বল হাতে। অফস্পিন ১৩ ওভারে ২১ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। এই জয়ে দুই ম্যাচের চার দিনের ম্যাচের সিরিজ ১-১ এ ড্র হয়েছে। প্রথম ম্যাচ জিতেছিল পাকিস্তান শাহিনস।   

অস্ট্রেলিয়ার ডারউইনে বিসিবি এইচপির জয়ের ভিত পাওয়া গিয়েছিল পাকিস্তান শাহিনদের প্রথম ইনিংসের শেষেই। আগে ব্যাট করে মাহমুদুল হাসান জয় ও আইচ মোল্লার ফিফটিতে ভর করে প্রথম ইনিংসে ২৫৮ রান করেছিল বাংলাদেশের এইচপি দল। এরপর দুই পেসার রিপন মণ্ডল ও রেজাউর রহমান রেজার আগুনে বোলিংয়ে প্রথম ইনিংসে ১৭৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তান শাহীনস। ৭৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও এইচপির ত্রাণকর্তা হন জয় ও আইচ মোল্লা। দুজনের ফিফটিতে ২১৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর ২৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তানের ইনিংস থামে ২৯০ রানে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা