× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের জেসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৪ ১৫:৩৭ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৪ ১৫:৫৬ পিএম

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের জেসি

মেয়েদের এশিয়া কাপের নবম আসরে সেমিফাইনাল থেকে বিদায় ঘণ্টা বেজেছ বাংলাদেশের। ভারতের বিপক্ষে হতশ্রী ব্যাটিংয়ের খেসারত দিয়ে সেমিফাইনাল থেকে বাদ পড়ে গেছে নিগার সুলতানার দল। টাইগ্রেসরা ফাইনালের মহারণে না থাকলেও যেন আছে বাংলাদেশ। 

রবিবার (২৮ জুলাই) ডাম্বুলার রঙ্গিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ভারত ও শ্রীলঙ্কা। এই ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সাথিরা জাকের জেসি।

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরের ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত জেসি। তিনি জানিয়েছেন, ‘আমার জন্য এটা দারুণ ব্যাপার। ওরা আমাকে পারফরম্যান্সের ভিত্তিতে সুযোগ দিয়েছে। আমি দারুণ খুশি।’

চলমান এশিয়া কাপের শুরু থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্বে ছিলেন জেসি। তিন ম্যাচে অনফিল্ড আম্পায়ার ও দুই ম্যাচে টিভি আম্পায়ারের ভূমিকায় দেখা গিয়েছে বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারকে। এবার দায়িত্ব পালন করবেন বিগ ফাইনালে। 

এর আগে চলতি বছরের মার্চে প্রথমবারের মতো জেসি ও মিশু চৌধুরীকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর প্রথমবারের মতো আইসিসিও তাদের আম্পায়ারিং ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত করে। নারী এশিয়া কাপের ইতিহাসে টানা ৯ বারই ফাইনাল নিশ্চিত করেছে ইন্ডিয়া। এখন পর্যন্ত ভারত ৭ বার এবং বাংলাদেশ ১ বার চ্যাম্পিয়ন হয়েছে। 

চলমান এশিয়া কাপে আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলেছে। এর আগের আসর হয়েছিল সাত দলের। এশিয়া মহাদেশে নারীদের ক্রিকেটে অংশগ্রহণ ও জনপ্রিয়তা বাড়াতে এবার একটি দল বাড়ানো হয়েছে। এছাড়া নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে ২০২৪ এশিয়া কাপে সকল ম্যাচ অফিসিয়াল রাখা হয়েছে নারীদের।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা