× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ সিরিজে অনিশ্চিত হাসান আলী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জুলাই ২০২৪ ১০:৩৭ এএম

বাংলাদেশ সিরিজে অনিশ্চিত হাসান আলী

সীমিত ওভারের ক্রিকেটে অনিয়মিত হয়ে পড়লেও পাকিস্তান টেস্ট দলে নিয়মিত মুখ হাসান আলী। আগামী মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে পাকিস্তানের জার্সিতে তার মাঠে ফেরার কথা ছিল। তবে ইনজুরির কারণে তাকে আগামী বেশকিছু দিন মাঠের বাইরে থাকতে হবে। ফলে বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে অনিশ্চিত ডানহাতি এই পেসার।

পাকিস্তানের ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, হাসান আলী ভুগছেন কনুইয়ের চোটে। এই ইনজুরির প্রভাব পড়েছে তার সর্বশেষ কিছু ম্যাচের পারফরম্যান্সেও। ওয়ারউইকশায়ারের হয়ে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলার সময়ও এই চোটের কারণে ভুগেছেন তিনি।পিসিবির মেডিকেল বিভাগ তাই হাসানকে দীর্ঘমেয়াদে চিকিৎসা দেওয়ার কথা ভাবছে। সেক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ হোম সিরিজ হাতছাড়া হতে পারে তার।

আগামী ২১ আগস্ট শুরু হবে স্বাগতিক পাকিস্তান ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ, যে সিরিজের দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। ২৬ আগস্ট দুই দল পাড়ি জমাবে করাচিতে, সেখানে ৩০ আগস্ট শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

টেস্ট কিংবা দ্বিপাক্ষিক সিরিজের জন্য টাইগাররা সর্বশেষ পাকিস্তান সফরে যায় ২০২০সালে।পাকিস্তানের মাটিতে সর্বশেষ টেস্টও খেলে সেবার।রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে হারতে হয় ইনিংস ও ৪৪রানে।এরপর দ্বিতীয় টেস্ট খেলার কথা প্রায় মাস দুয়েক পর।কিন্তু করোনা মহামারীর কারণে শেষ পর্যন্ত সেই ম্যাচ পণ্ড হয়, সাথে বাতিল হয় পূর্ব নির্ধারিত একটি ওয়ানডে ম্যাচও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা