× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিস অলিম্পিক

আজ শুটিংয়ে নামছেন রবিউল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৪ ০৫:৩৬ এএম

আজ শুটিংয়ে নামছেন রবিউল

শুক্রবার রাতে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও দুই দিন আগে থেকেই মাঠের লড়াই শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রথম দিনেই বাংলাদেশের হয়ে নেমেছিলেন আরচার সাগর ইসলাম। আজ সকালে ১০ মিটার পুরুষ এয়ার রাইফেল ইভেন্টে খেলবেন বাংলাদেশি শুটার রবিউল ইসলাম। আরচার সাগর ইসলাম সরাসরি নিজ যোগ্যতায় খেলছেন। শুটার রবিউলও ছিলেন প্রায় দোরগোড়ায়। অলিম্পিক শুটিংয়ের বাছাইয়ে মাত্র ০.৩ স্কোর পিছিয়ে থাকায় তার সরাসরি খেলা হয়নি। 

শুটার রবিউলেরও প্রত্যাশা শেষ আটে খেলা। শেষ আটে উঠতে পারলে পদকের লড়াই উন্মুক্ত। প্যারিস এসেও সেই আশার বাণীই শোনালেন রবিউল, ‘নিয়মিত অনুশীলন করছি। আত্মবিশ্বাস রয়েছে। আশা করছি ভালো স্কোর করে সেরা আটে খেলার। সবার কাছে দোয়া চাই।’ এয়ার রাইফেল শুটিংয়ে টপ এইটে থাকতে হলে ৬৩০ প্লাস স্কোর প্রয়োজন পড়বে। রবিউল সেই স্কোর করেছিলেন একবার। রবিউলের গড় স্কোর ৬২৬-২৭।

প্যারিস অলিম্পিকে শুটিং ডিসিপ্লিনের খেলা হচ্ছে ভিন্ন শহরে। প্যারিস থেকে শুটিংয়ের ভেন্যু সাথিউরক্সের দূরত্ব একশ কিলোমিটারের বেশি। তাই সেখানে আলাদা ছোট্ট ভিলেজ গড়ে উঠেছে। ওই ভিলেজে অবস্থান করছেন রবিউল ও তার ইরানি কোচ। বাংলাদেশের অন্য অ্যাথলেটরা থাকছেন প্যারিসের গেমস ভিলেজে।

বাংলাদেশের মাত্র পাঁচজন ক্রীড়াবিদ প্যারিস অলিম্পিকে খেলছেন। গেমসের উদ্বোধনের আগের দিনই মাঠে নেমেছেন আরচার সাগর ইসলাম। রিকার্ভ ব্যক্তিগত পুরুষ ইভেন্টের র‌্যাংকিং রাউন্ডে তিনি ৪৫তম হয়েছেন। ৩১ জুলাই ১/৩২ স্টেজে তার প্রতিপক্ষ ইতালির মাউরো নাসপলি। যিনি টোকিও অলিম্পিকে রৌপ্য পদক ও বিশ্ব আর্চারির অনেক পদক জয় করেছেন। 

সাগর ৩১ জুলাই দুপুরে লড়বেন। এর কয়েক ঘণ্টা পর বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি অংশ নেবেন ১০০ মিটার ফ্রি স্টাইলে। প্যারিস অলিম্পিকে বাংলাদেশের আরেক ক্রীড়াবিদ ইমরানুর রহমান। এই স্প্রিন্টার এসেছেন ২৪ জুলাই রাতে। 

অলিম্পিকে পদক তালিকা শুরু হয়েছে। বাংলাদেশের অবশ্য পদকের আশা সেই অর্থে নেই। নিজেদের টাইমিং উন্নতি আর শেষ আট পর্যন্ত উঠতে পারাটাই লাল-সবুজের প্রতিনিধিদের মূল লক্ষ্য। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা