× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুপ্তচরবৃত্তির অভিযোগে চাকরি গেল কানাডা কোচের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জুলাই ২০২৪ ০২:১১ এএম

আপডেট : ২৮ জুলাই ২০২৪ ০২:১৩ এএম

কানাডার ফুটবল কোচ বেভ প্রিস্টম্যান

কানাডার ফুটবল কোচ বেভ প্রিস্টম্যান

ড্রোন চালিয়ে প্রতিপক্ষের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছিল। এ কারণে নিজেদের নারী অলিম্পিক ফুটবল দলের প্রধান কোচ বেভ প্রিস্টম্যানকে বরখাস্ত করেছে কানাডা। প্যারিস অলিম্পিকে কানাডার নারী ফুটবল দল আসার আগেও এমন ঘটনা ঘটিয়েছেন প্রিস্টম্যান। অভিযোগ সত্য প্রমাণ হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কানাডা সকার অ্যাসোসিয়েশন (সিএসএ)।

প্যারিস অলিম্পিকে নিউজিল্যান্ডের অনুশীলনের সময় ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগ উঠে। এ কারণে নারী ফুটবল দলের সহকারী কোচ জেসমিন মান্ডার ও বিশ্লেষক জোয়ে লোমবার্ডিকে আগেই দেশে ফেরত পাঠিয়ে দেয় কানাডা। এবার প্রিস্টম্যানকেও সরিয়ে দেওয়া হলো।

সিএসএ প্রধান নির্বাহী কেভিন ব্লু এ নিয়ে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমাদের কাছে অতিরিক্ত এ তথ্য এসেছে যে প্যারিস অলিম্পিকের আগেও ড্রোন চালিয়ে প্রতিপক্ষের বিপক্ষে গুপ্তচরবৃত্তি করা হয়েছে। নতুন এ তথ্যের ভিত্তিতে কানাডা সকার নারী জাতীয় ফুটবল দলের প্রধান কোচ বেভ প্রিস্টম্যানকে প্যারিস অলিম্পিকের বাকি সময় এবং সম্প্রতি ঘোষিত স্বতন্ত্র পুনর্মূল্যায়ন শেষ হওয়ার আগপর্যন্ত সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা