× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিস অলিম্পিক ২০২৪

ডোপকাণ্ডে নিষিদ্ধ রোমানিয়ান অ্যাথলেট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জুলাই ২০২৪ ২০:১৭ পিএম

ডোপকাণ্ডে নিষিদ্ধ রোমানিয়ান অ্যাথলেট

প্যারিস অলিম্পিকে ডোপকাণ্ডে নিষিদ্ধ হয়েছেন রোমানিয়ান হাই-জাম্পার ফ্লোরেন্তা ইউস্কো। গত বছরের এপ্রিলে ডোপ টেস্টে পজিটিভ হয়েছিলেন এই নারী অ্যাথলেট। তার জেরেই অলিম্পিক ট্র্যাকে নামা হচ্ছে না ফ্লোরেন্তার।

২৮ বছর বয়সি ফ্লোরেন্তা হাই-জাম্প ও ত্রিপল জাম্পে বেশ সফল। কিন্তু ডোপ তার ক্যারিয়ারের বাধা হয়ে দাঁড়ায়। গত বছর অ্যান্টি-ডোপিং সংস্থার ‘এ’ ও ‘বি’ দুটি পরীক্ষাতেই ডোপ গ্রহণ করেছেন বলে প্রমাণিত হন ফ্লোরেন্তা। এরপরই চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে তাকে নির্বাসিত করা হয়। কিন্তু সেখানে উল্লেখ ছিল না কতদিনের জন্য তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন। শুধু বলা হয়, ফ্লোরেন্তা না জেনেই নিষিদ্ধ ওষুধ খেয়েছিলেন। কিন্তু বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থা (ওয়াডা) সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস)। তার জেরেই কপাল পুড়েছে ফ্লোরেন্তার।

সিএএস জানিয়েছে, ফ্লোরেন্তা না জেনে নিষিদ্ধ ওষুধ খাওয়ার প্রমাণ দিতে পারেনি। সেই কারণে দুবছরের জন্য নির্বাসিত করা হয়েছে তাকে। যে শাস্তির শুরু ধরা হয়েছে ১ ফেব্রুয়ারি থেকে। ফলে প্যারিস অলিম্পিকে নামা হচ্ছে না ফ্লোরেন্তার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা